প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশার এক যাত্রীসহ চালক নিহত হয়েছেন।
এ দুর্ঘটনাটি ঘটে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টা ১০ মিনিটে, উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব কাঠগড় রেলক্রসিংয়ে।
নিহতদের মধ্যে রয়েছেন, সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৃত আহমদ হোসেনের ছেলে প্রবাসী আবু তাহের (৫০) এবং ধর্মপুর ইউনিয়নের মহুরিপাড়ার মৃত সাহাব মিয়ার ছেলে মোহাম্মদ আব্দুস শুক্কুর (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি পূর্ব কাঠগড় রেলক্রসিং এলাকায় পৌঁছালে একটি অটোরিকশা রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করে। এ সময় দ্রুত গতির ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই চালক এবং হাসপাতালে নেওয়ার পথে যাত্রীর মৃত্যু ঘটে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা তাৎক্ষণিকভাবে রেললাইন অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এর ফলে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকলেও বর্তমানে তা স্বাভাবিক হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, "দুর্ঘটনার পর রেললাইন অবরোধের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এরপর থানা ও রেলওয়ে পুলিশের প্রচেষ্টায় বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে রেললাইন থেকে গাছের গুঁড়ি সরিয়ে দেওয়া হয়। এর পরপরই প্রবাল এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন