প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতিতে তেমন কোনো উন্নতি দেখা যাচ্ছে না। টানা বৃষ্টি এবং উজানের ঢলের কারণে জেলার তিনটি গুরুত্বপূর্ণ সড়কের যোগাযোগ এখনও বিচ্ছিন্ন রয়েছে। জেলা প্রশাসন জানাচ্ছে, খাগড়াছড়ির সঙ্গে রাঙামাটি ও মহালছড়ির সড়ক যোগাযোগ এবং দীঘিনালার সঙ্গে সাজেক-লংগদু উপজেলার সড়ক যোগাযোগ এখনও বন্ধ অবস্থায় রয়েছে।
এদিকে, থেমে থেমে ভারী বর্ষণ অব্যাহত থাকায় চেঙ্গী ও মাইনি নদীর পানি আবারও বৃদ্ধি পাচ্ছে। খাগড়াছড়ি সদর এবং দীঘিনালা উপজেলার নিম্নাঞ্চলের বেশ কয়েকটি গ্রামে এখনও পানি জমে রয়েছে। অনেক পরিবার আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে এবং তাদের জন্য প্রশাসনের পক্ষ থেকে খাবারসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে।
জেলায় এখনও বৈরী আবহাওয়ার দাপট বিদ্যমান। এরই মধ্যে খাগড়াছড়ির শালবন, সবুজবাগ, কুমিল্লা টিলাসহ বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কোথাও হতাহতের খবর পাওয়া যায়নি।
জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, খাগড়াছড়িতে মোট ১৩৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে এবং প্রয়োজনে সেগুলোতে দুর্গত মানুষদের আশ্রয় দেওয়া হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন