ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ফেসবুক-টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞার শর্তে ৭ মাসের শিশুর দায়িত্ব পেল কিশোরী মা


ফেসবুক-টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞার শর্তে ৭ মাসের শিশুর দায়িত্ব পেল কিশোরী মা

ঢাকার হাজারীবাগের আলোচিত ১৩ বছর বয়সী এক কিশোরী মা তার ৭ মাস বয়সী শিশুকে বুঝিয়ে দেওয়ার বিষয়ে দায়িত্ব পালন করছেন। ঢাকা জেলা লিগ্যাল এইড এই নির্দেশ দিয়েছে যে, তাকে ফেসবুক এবং টিকটক ব্যবহার করতে দেওয়া হবে না।

মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকা জেলা লিগ্যাল এইড কার্যালয়ে শিশুটির অভিভাবকত্ব-সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানি শেষে জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. সায়েম খান জানিয়েছেন, আইন অনুযায়ী আপাতত শিশুটি তার মায়ের সঙ্গেই থাকতে পারবে। একই সাথে বাবার করা স্থায়ী অভিভাবকত্বের আবেদন পারিবারিক আদালতে নিষ্পত্তি হবে বলে জানানো হয়েছে।

তিনি আরো জানিয়েছেন, এই সময় কিশোরী মাকে ফেসবুক, টিকটকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। উভয় পক্ষকে অবশ্যই ভবিষ্যতে আইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

লিগ্যাল এইড সূত্রে বলা হয়, শিশুটির স্থায়ী অভিভাবকত্ব নিয়ে বাবার করা আবেদন বর্তমানে সংশ্লিষ্ট পারিবারিক আদালতে বিচারাধীন রয়েছে। এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত সেই আদালতের রায়ের ভিত্তিতেই হবে। সম্প্রতি ১৩ বছর বয়সী কিশোরী মা ও তার ৭ মাস বয়সী শিশুকে নিয়ে ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

অভিযোগে বলা হয়েছে, টিকটকের মাধ্যমে পরিচয়ের পরে কিশোরীকে ফুঁসলিয়ে নিয়ে নোটারির মাধ্যমে বিয়ে করা হয়। এরপর তিনি শারীরিক নির্যাতনের শিকার হন এবং এক পর্যায়ে তার সন্তানকে তার থেকে আলাদা করে রাখা হয়। পরে ঢাকা জেলা লিগ্যাল এইডের উদ্যোগে শিশুটিকে আবার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হলে বিষয়টি নতুন করে আলোচনা সৃষ্টি করে।

এ ঘটনার পর, শিশুর নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে লিগ্যাল এইডের উদ্যোগে এই শুনানি অনুষ্ঠিত হয়েছে। কিন্তু শিশুর স্থায়ী অভিভাবকত্বের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখন পারিবারিক আদালতের ওপরই নির্ভর করছে।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপগঞ্জের ভুলতায় জেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৩ পি.এম


রূপগঞ্জের ভুলতায় জেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জেলা ছাত্রদল বর্ণাঢ্য র‍্যালি করেছে। সোমবার সকালে উপজেলার ভুলতা গাউছিয়া এলাকার এ র‍্যালিটি মাসুদুর রহমানের উদ্যোগ ও নেতৃত্বে অনুষ্ঠিত হয়।

র‍্যালির আয়োজনের পর থেকে সকাল থেকেই জেলার ছাত্রদল ও উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি ভুলতা গাউছিয়া এলাকায় বাড়তে থাকে। পরে বিপুলসংখ্যক নেতাকর্মী মিলে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এই র‍্যালিটি ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকার বলাইখা থেকে শুরু হয়ে সাওঘাট এলাকায় গিয়ে শেষ হয়।

র‍্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড নিয়ে র‍্যালিতে অংশগ্রহণ করেন। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। র‍্যালিতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, রূপগঞ্জ উপজেলা ও স্থানীয় ইউনিটের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সমর্থক অংশগ্রহণ করেছেন।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসুদুর রহমান র‍্যালির নেতৃত্ব দিয়েছেন। কর্মসূচিতে যোগ দেওয়া নেতাকর্মীরা জুলাই-আগস্টের গণঅভ্যুত्थানের চেতনা ধারণ করে দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

র‍্যালির শেষে মাসুদুর রহমান সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান দেশের মানুষের অধিকার আদায়ের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রদল ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।”

তিনি বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এগিয়ে নিতে তরুণ সমাজকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাত্রদলের নেতাকর্মীরা ভবিষ্যতেও গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকে জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

র‍্যালিতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও রূপগঞ্জের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রদল নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সমর্থক অংশ নেন।

ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণের কারণে স্থানীয়দের মধ্যেও কর্মসূচিটি ব্যাপকভাবে নজর কাড়ে। তবে পুরো কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ওয়াশিংটন-তেহরান আলোচনা ঘিরে ধোঁয়াশা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৫ পি.এম


হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ওয়াশিংটন-তেহরান আলোচনা ঘিরে ধোঁয়াশা

হরমুজ প্রণালিতে একটি মালবাহী জাহাজে রহস্যজনক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাটি ঘটেছে। একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য কূটনৈতিক আলোচনা শুরু হওয়া নিয়ে দুটি দেশের দ্বিমুখী দাবিতে নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে চরম ধোঁয়াশা তৈরি হয়েছে।

যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জানিয়েছে যে, ওমানের উপকূলীয় খাসাব শহর থেকে প্রায় ৩৭ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থানকালে একটি বাণিজ্যিক জাহাজ মাঝরাতে হামলার শিকার হয়। হামলায় জাহাজটির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে এর মালিকানা বা পতাকার বিষয়ে বিস্তারিত জানা যায়নি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিশ্বের অন্তত এক-পঞ্চমাংশ জ্বালানি ও প্রাকৃতিক গ্যাস পরিবহনের অন্যতম প্রধান এই পথটি প্রায় অবরুদ্ধ হয়ে রয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, যুদ্ধে পরিস্থিতি শান্ত করার উদ্দেশ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পুনরায় আলোচনা শুরু হয়েছে। তবে এই দাবি সম্পূর্ণরূপে অস্বীকার করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো ধরণের আলোচনা হচ্ছে না। কেবল ওমানের মধ্যস্থতায় হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে জাহাজ চলাচলের জন্য সাময়িক একটি পথ তৈরির বিষয়ে তাদের ট্রানজিট বৈঠক চলছে। ট্রাম্প এই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে ইরানের নীতিকে ‘দ্বিমুখী’ বলে অভিহিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনার বক্তব্য দেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৫ পি.এম


শেখ হাসিনার বক্তব্য দেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল ভারত

দেশ ছেড়ে পালানোর পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রসঙ্গে সৃষ্ট পরিস্থিতিতে ভারতের অবস্থান স্পষ্ট করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার বলেছেন, এই আয়োজনটি একটি বেসরকারি গণমাধ্যমের এবং এতে নয়াদিল্লির কেন্দ্রীয় সরকারের কোনো সম্পৃক্ততা বা সংশ্লিষ্টতা নেই।

মঙ্গলবার (৪ আগস্ট), তিনি নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন।

তিনি আরও কতেছেন, ওই ফোরামে যদি কোনো মতামত প্রকাশ করা হয় তবে ভারত সরকার তার কোনটিই সমর্থন করে না। এটি সম্পূর্ণভাবে বেসরকারি উদ্যোগ হিসেবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করেছে।

এর আগে একই দিনে আদালতের নির্দেশনা অনুযায়ী শেখ হাসিনার বক্তব্য কোনও গণমাধ্যম যেন প্রচার না করে সেজন্য আহ্বান জানানো হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের পক্ষ থেকে।

তিনি উল্লেখ করেন যে, আদালতের আদেশ অমান্য করলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ডা. জাহেদ উর রহমান বলেন, এর আগে একই বিষয়ে গণমাধ্যমের জন্য সতর্কতামূলক নির্দেশনা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল।

কেউ যদি আগাম বলে যে শেখ হাসিনা বক্তব্য দেবেন এবং পরে তা প্রকাশ বা সম্প্রচার করে, তাহলে সেটি আদালতের আদেশ অমান্য করার শামিল হবে।

তিনি সবাইকে আবারও স্মরণ করিয়ে দিতে চান, কেউ যেন এ ধরনের কাজ না করেন।

আদালতের নির্দেশনা মেনে চলা প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায়িত্ব। সরকারের কাজ হলো আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন নিশ্চিত করা।

তিনি আরও বলেন, আদালতের আদেশ না থাকলে শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা দেওয়া সঠিক হবে না—এটি তার ব্যক্তিগত মতামত।

যদি কেউ আদালতের ওই আদেশের সঙ্গে একমত না হন, তাহলে আদালতে গিয়ে সেই আদেশ চ্যালেঞ্জ করতে পারবেন। তবে যতক্ষণ অত্কি আদালতের আদেশ বহাল থাকবে, ততক্ষণ সবাইকে তা মেনে চলতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘শিরশ্ছেদের’ আগে ইরানকে এটিই শেষ সুযোগ দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৭ পি.এম


‘শিরশ্ছেদের’ আগে ইরানকে এটিই শেষ সুযোগ দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনা আবার শুরু হয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, এটি ইরানের কাছে সমঝোতায় পৌঁছানোর জন্য ‘শেষ সুযোগ’, অন্যথায় দেশটি ‘শিরশ্ছেদের’ মুখোমুখি হতে পারে।

ট্রাম্প আরও দাবি করেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ক্ষণে এ বিষয়ে অগ্রগতি হয়েছে। তবে সংবাদ মাধ্যম গলফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই দাবি ইরান প্রত্যাখ্যান করেছে।

তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোন সরাসরি আলোচনা হচ্ছে না। বরং তারা ওমানের সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য একটি ‘অস্থায়ী নিরাপদ নৌপথ’ চালুর বিষয়ে কাজ করছেন।

এদিকে আঞ্চলিক মধ্যস্থতাকারীরা কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখলেও পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ। ওমান উপকূলের কাছে একটি মালবাহী জাহাজে হামলার খবর পাওয়া গেছে। একই সময়ে, ইরানের বন্দরগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অবরোধও অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%