প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টাঙ্গাইল পুলিশের গত ২৪ ঘণ্টার অভিযানে প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদকদ্রব্য উদ্ধার ও পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন মামলায় মোট ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৭০ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা ও ১৮ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে চারজন মাদক কারবারি রয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) টাঙ্গাইল জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপারের নির্দেশনায় জেলার সব থানা ও ইউনিটের ইনচার্জসহ পুলিশ সদস্যরা নিয়মিত অভিযান পরিচালনা করছেন। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন শ্রেণির মামলায় ও পরোয়ানার ভিত্তিতে মোট ২৮ জনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা ও ১৮ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
টাঙ্গাইল জেলা পুলিশ অপরাধ দমনে জনসাধারণের সহযোগিতা কামনা করে জানিয়েছে, অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানানো হচ্ছে।
টাঙ্গাইল জেলা পুলিশের বার্তা: “অপরাধ ও অপরাধীর তথ্য দিন, টাঙ্গাইল জেলা পুলিশের সেবা নিন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন