প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের রাজধানী দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি ভবন ধসে নিহতের সংখ্যা সাতজনে পৌঁছেছে। এই মৃত্যুর ঘটনায় উচ্চ-স্তরের তদন্তের নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট।
ভারতীয় টেলিভিশন এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) ভবন ধসের ঘটনায় একটি জনস্বার্থ মামলা জরুরি ভিত্তিতে শুনানির জন্য গ্রহণ করেছে আদালত, যেখানে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করা হয়েছে।
ঘটনাস্থলে বর্তমানে ভারী ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। উদ্ধারকাজে অংশ নিচ্ছে জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী (এনডিআরএফ), দমকল বাহিনী এবং দিল্লি পুলিশসহ বিভিন্ন সংস্থার সদস্যরা।
ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া ব্যক্তিদের খোঁজার চেষ্টা চলছে।
ভবনধসের পর দিল্লির ঘনবসতিপূর্ণ এলাকায় পেয়িং গেস্ট হিসেবে ব্যবহৃত ভবনগুলোর নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। এসব ভবন নির্মাণের সময় নিয়ম মেনে চলা হয়েছে কিনা, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। বিশেষ করে ভবনের নকশা অনুমোদন, অতিরিক্ত তলা নির্মাণ এবং অগ্নিনিরাপত্তার নিয়ম মেনে চলা হয়েছে কিনা, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।
গত রোববার (৬ সেপ্টেম্বর) দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের নিকটে অবস্থিত ছাত্রদের এই পেয়িং গেস্ট (পিজি) আবাসনটি ধসে পড়ে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন