প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাবনা জেলা পুলিশের উদ্যোগে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন)-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার । এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজিনুর রহমানের কর্মদক্ষতা, পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সার্বিক সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।
বিদায়ী অতিথি মোঃ রেজিনুর রহমান তাঁর বক্তব্যে পাবনায় কর্মকালীন সময়ের নানা স্মৃতিচারণ করেন এবং জেলা পুলিশের সকল কর্মকর্তা ও সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ডিআইও-১, ওসি ডিবি পাবনাসহ বিভিন্ন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন