ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

ভ্যান্সের ইরান যুদ্ধবিরোধী মন্তব্যে অসন্তুষ্ট ট্রাম্পের অনেকেই


ভ্যান্সের ইরান যুদ্ধবিরোধী মন্তব্যে অসন্তুষ্ট ট্রাম্পের অনেকেই

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ইরানের বিরুদ্ধে যুদ্ধ সংক্রান্ত সাম্প্রতিক মন্তব্যে অসন্তুষ্টি প্রকাশ করেছেন অনেকেই, এমনটি জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি দাবি করেছেন যে, ভ্যান্সের সঙ্গে তার সম্পর্কের ওপর এ মন্তব্যের কোনো প্রভাব পড়েনি।

গত সপ্তাহে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের জন্য ভ্যান্স ইরানের বিরুদ্ধে যুদ্ধকে দায়ী করেছিলেন। ট্রাম্পের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “না, একেবারেই না। তবে অনেকেই তার মন্তব্য পছন্দ করেননি। আমি করিনি।”

ট্রাম্প আরও বলেন, “ভ্যান্স ঠিকই বলেছেন। তবে তার আরও একটি কথা বলা উচিত ছিল, যা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। যদি আবারও ইরানে হামলা চালানোর সুযোগ আসে, তাহলে কি সে তা করবে? এর উত্তর হলো, হ্যাঁ।”

আরও পড়ুন: দক্ষতা উন্নয়নে তুরস্ক যাচ্ছেন ১৫ সরকারি কর্মকর্তা

ইরানে হামলার সিদ্ধান্তের পক্ষে নিজের অবস্থান তুলে ধরে ট্রাম্প বলেন, “ইতিহাসে এটি আমাদের নেওয়া অন্যতম সেরা সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে। কারণ, ইরানের হাতে কখনো পারমাণবিক অস্ত্র থাকলে তারা পুরো বিশ্বকে ধ্বংস করে দিত।”

অন্যদিকে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ অস্বীকার করে আসছে। ২০১৫ সালে দেশটি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কয়েকটি শক্তিধর দেশের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি করে। ওই চুক্তির আওতায় নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে নিজেদের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে সম্মত হয়েছিল তেহরান।

তবে ২০১৮ সালে ট্রাম্প ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার পর চুক্তিটি কার্যত ভেঙে পড়ে।

আরও পড়ুন: ইরানের বিরুদ্ধে ট্রাম্পের পদক্ষেপকে ‘সঠিক ও প্রয়োজনীয়’ বললেন মার্কো রুবিও

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাড়ি ভাঙচুরের নাটক সাজিয়ে পুলিশি প্রহরায় পরীমণি, অক্ষত গাড়ি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১২ এম


গাড়ি ভাঙচুরের নাটক সাজিয়ে পুলিশি প্রহরায় পরীমণি, অক্ষত গাড়ি

গুলশানের একটি অভিজাত এলাকায় গভীর রাতে চিত্রনায়িকা পরীমণি তাঁর গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেছেন। সোমবার (৯ নভেম্বর) তিনি নিজের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারে এসে এই অভিযোগটি উত্থাপন করেন। তবে সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে পরীমণির গাড়িতে ভাঙচুরের কোনো চিহ্ন দেখতে পাননি।

এই পরিস্থিতিতে পরীমণি ও সাংবাদিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশি নিরাপত্তায় ঘটনাস্থল ত্যাগ করেন অভিনেত্রী। ফেসবুক লাইভে পরীমণি বলেন, "রাজধানীর গুলশানের মতো অভিজাত এলাকায় মধ্যরাতে তাঁর গাড়িতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।" তিনি এ সময় দেশে সাধারণ নাগরিকের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন।

পরীমণির বক্তব্য অনুযায়ী, ঘটনার পরপরই তিনি থানায় ফোন করেন। পুলিশ ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করে। এ ঘটনায় সাংবাদিকদের দায়ী করেন অভিনেত্রী।

তবে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের দাবি, পুলিশ এসে পরীমণির গাড়ি পরীক্ষা করে এবং গাড়িটি অক্ষত অবস্থায় ছিল। ভাঙচুরের কোনো দৃশ্যমান চিহ্নও ছিল না।

এদিকে, ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে পরীমণির বাগ্‌বিতণ্ডা ঘটে। সাংবাদিকদের অভিযোগ, প্রথমে পরীমণি তাঁদের উদ্দেশে মধ্যমা আঙুল দেখান এবং গালিগালাজ করেন। এর প্রতিবাদে সাংবাদিকেরা তাঁকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন।

ঘটনাকে কেন্দ্র করে একপর্যায়ে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশি প্রহরায় ঘটনাস্থল ছাড়েন পরীমণি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৫ নভেম্বর সিলেটে আসছেন শায়খুল ইসলাম মুফতি তাকী উসমানী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৩ এম


২৫ নভেম্বর সিলেটে আসছেন শায়খুল ইসলাম মুফতি তাকী উসমানী

বিশ্ববরেণ্য আলেম, ফকিহ এবং সমকালীন মুসলিম বিশ্বের অন্যতম শীর্ষ ইসলামী মনীষী শায়খুল ইসলাম হযরত মাওলানা মুফতি মুহাম্মদ তাকী উসমানী আগামী ২৫ নভেম্বর সিলেটে আসছেন, যা প্রায় দুই দশক পর ঘটছে। তাঁর এই সফরকে কেন্দ্র করে সিলেটসহ সারা দেশের উলামায়ে কেরাম, শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

সিলেটের প্রথম স্বতন্ত্র উচ্চতর গবেষণামূলক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘জামেয়াতুল খাইর আল ইসলামিয়া’ এই মহাসম্মেলন এবং সফরের আয়োজন করেছে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক মুফতি আবদুল মুনতাকিম জানিয়েছেন, তিনি দীর্ঘ সময় ধরে শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকী উসমানীকে সিলেট ও বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়ে আসছিলেন। গত বছর সফরের সকল প্রস্তুতি সম্পন্ন হলেও অনিবার্য কারণে তা স্থগিত হয়ে যায়। অবশেষে, তাঁর সম্মতি ও আগ্রহে আগামী ২৫ নভেম্বর সিলেটে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে।

সফরের উপলক্ষে আগামী ২৫ নভেম্বর (বুধবার) সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত জামেয়াতুল খাইর আল ইসলামিয়ার উদ্যোগে এই আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনের শুরুতে বক্তব্য দেবেন পাকিস্তান মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব আল্লামা হানিফ জালন্ধরী। এছাড়া, দেশ-বিদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও ইসলামী চিন্তাবিদগণ এতে অংশগ্রহণ করবেন।

এক বার্তায় মুফতি আবদুল মুনতাকিম বলেন, "শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকী উসমানী আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন অনন্যসাধারণ ইসলামী ব্যক্তিত্ব। সমকালীন ইলম, ফিকহ, গবেষণা, ইসলামি অর্থনীতি ও দাওয়াতি মেহনতে তাঁর অবদান বিশ্বজুড়ে স্মরণীয়।" তিনি আরও বলেন, "এমন মহান মনীষীর সরাসরি সান্নিধ্য লাভ ও দিকনির্দেশনা গ্রহণ করা আমাদের জন্য বিরল নেয়ামত।"

তিনি যোগ করেন, "তাঁর বয়সের বার্ধক্য ও শারীরিক বাস্তবতার কথা বিবেচনা করলে ভবিষ্যতে এ ধরনের সফরের সুযোগ পাওয়া কতটা সম্ভব হবে বলা কঠিন।" তাই তিনি সিলেটের সর্বস্তরের উলামায়ে কেরাম, শিক্ষক-শিক্ষার্থী, ইমাম-খতিব এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে এই ঐতিহাসিক মহাসম্মেলনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

আয়োজকরা আশা প্রকাশ করেছেন, সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই মহাসম্মেলন সিলেটের দ্বীনি অঙ্গনে একটি ঐতিহাসিক অধ্যায়ের সূচনা করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের খেলা: ০৯ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৪ এম


আজকের খেলা: ০৯ নভেম্বর ২০২৬

আজ বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের খেলা অনুষ্ঠিত হবে সিলেট টেস্টের শেষ দিনে। একই সময়ে, পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে প্রথম টেস্ট ম্যাচ শুরু হচ্ছে রাওয়ালপিন্ডিতে।

ক্রিকেট

সিলেট টেস্ট: ৫ম দিন

বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ

সরাসরি, সকাল ৯–৩০ মি.,

টি স্পোর্টস ও ট্যাপম্যাড

জাতীয় ক্রিকেট লিগ

সিলেট–রাজশাহী

ময়মনসিংহ–বরিশাল

ঢাকা–খুলনা

রংপুর–চট্টগ্রাম

সরাসরি, সকাল ৯–৩০ মি.,

বিসিবি ইউটিউব

রাওয়ালপিন্ডি টেস্ট: ১ম দিন

পাকিস্তান–শ্রীলঙ্কা

সরাসরি, সকাল ১০–৩০ মি.,

পিটিভি স্পোর্টস, ট্যাপম্যাড

অ–১৯ এশিয়া কাপ ক্রিকেট

বাংলাদেশ–মালয়েশিয়া

শ্রীলঙ্কা–আফগানিস্তান

সরাসরি, বেলা ১১টা,

সনি স্পোর্টস ১ ও ৫

শারজা টেস্ট: ৫ম দিন

জিম্বাবুয়ে–আফগানিস্তান

সরাসরি, দুপুর ১২টা,

ট্যাপম্যাড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুদকের ঘুষের অনুসন্ধান আটকে আছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৪ এম


দুদকের ঘুষের অনুসন্ধান আটকে আছে

বন অধিদপ্তরের বদলি ও পদায়নে ঘুষের পরিমাণ অঞ্চলভেদে ২০ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। গত বছরের ২৪ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান ও এনফোর্সমেন্ট অভিযানে এই ঘুষবাণিজ্যের তথ্য প্রকাশ পায়। তবে দেড় বছর ধরে দুদকের সেই অনুসন্ধান রহস্যজনকভাবে থমকে রয়েছে। এখনো তদন্তের কাজ শুরু হয়নি।

বন অধিদপ্তরে বদলি ও পদায়ন সংক্রান্ত ক্ষেত্রে কোন পদে কত টাকা দিতে হবে, তা পূর্বনির্ধারিত। বিভাগীয় বন কর্মকর্তা হিসেবে প্রথম শ্রেণির এলাকায় দুই বছরের জন্য পদায়ন পেতে ৫০ লাখ টাকা দিতে হয়। দ্বিতীয় শ্রেণির এলাকায় ৩০ লাখ এবং তৃতীয় শ্রেণির এলাকায় ২০ লাখ টাকা দিতে হয়। রেঞ্জ কর্মকর্তা ও চেকপোস্টের স্টেশন কর্মকর্তাদের পদায়নে নির্দিষ্ট ঘুষের দরও রয়েছে। শুধু তাই নয়, নির্ধারিত মেয়াদ শেষে নতুন পদায়ন না পাওয়া পর্যন্ত মাসোহারা দিতে হয়।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাজধানীর বন ভবনে অভিযান চালিয়ে এসব তথ্য ও নথি সংগ্রহ করে দুদক। অভিযানের পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধানের সুপারিশ করা হয়। ঘটনার দেড় বছরের বেশি সময় পর সেই অনুসন্ধানের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপপরিচালক আলমগীর হোসেন বলেন, "সম্প্রতি কয়েকজন বন কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে।" তবে অনুসন্ধানসংশ্লিষ্টরা বলছেন, ঘুষের হার নির্ধারণসংক্রান্ত বিষয়ে মামলা হয়নি। মামলা হয়েছে বন অধিদপ্তরের ‘সাসটেইনেবল ফরেস্ট অ্যান্ড লাইভলিহুড’ বা সুফল প্রকল্পের দুর্নীতিসংক্রান্ত ঘটনায়।

এদিকে পাখি আমদানির আড়ালে শত শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে নতুন অনুসন্ধান শুরু করেছে দুদক। প্রধান বন সংরক্ষকের কার্যালয় থেকে শুরু করে বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার যোগসাজশ রয়েছে কি না, তা খতিয়ে দেখবে সংস্থাটি। পাশাপাশি দেড় হাজার কোটি টাকার সুফল প্রকল্পে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগেও দুদকের অনুসন্ধান চলছে।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম বলেন, "বন অধিদপ্তরের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও নথি যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের তথ্যানুযায়ী, বন অধিদপ্তরের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, বরাদ্দের অর্থ আত্মসাৎ এবং বদলি-পদায়ন ও পদোন্নতিতে দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৪ ফেব্রুয়ারি বন ভবনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের আগে ২৩ ফেব্রুয়ারি এ-সংক্রান্ত নথি প্রস্তুত করা হয়েছিল। অভিযানে বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী, উপপ্রধান বন সংরক্ষক ও সুফল প্রকল্পের পরিচালক গোবিন্দ রায়সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করে দুদকের দল। সংগ্রহ করা হয় বিভিন্ন নথি ও তথ্য।

দুদকের প্রতিবেদনে বলা হয়, ২০০৪ সালের বদলি নীতিমালা অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও পদায়ন হওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক ক্ষেত্রে তা অনুসরণ করা হয় না। বনাঞ্চলের বিভিন্ন রেঞ্জ, স্টেশন ও বিভাগীয় বন বিভাগকে বনভূমির পরিমাণ অনুযায়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে ভাগ করা হয়েছে। এসব এলাকায় পদায়নের ক্ষেত্রে নির্ধারিত অঙ্কের টাকা লেনদেনের তথ্য পেয়েছে দুদক।

প্রতিবেদনে উল্লেখ করা ঘুষের হার অনুযায়ী, দুই বছরের জন্য প্রথম শ্রেণির এলাকায় বিভাগীয় বন কর্মকর্তা হিসেবে পদায়ন পেতে দিতে হয় ৫০ লাখ টাকা। দ্বিতীয় শ্রেণিতে ৩০ লাখ ও তৃতীয় শ্রেণিতে ২০ লাখ টাকা। একইভাবে দুই বছরের জন্য রেঞ্জ কর্মকর্তা পদে পদায়নে প্রথম শ্রেণিতে ১৫ লাখ, দ্বিতীয় শ্রেণিতে ১০ লাখ ও তৃতীয় শ্রেণিতে ৫ লাখ টাকা দিতে হয়।

চেকপোস্টের স্টেশন কর্মকর্তা হিসেবে এক বছরের পদায়নের ক্ষেত্রেও রয়েছে আলাদা দর। প্রথম শ্রেণির এলাকায় ২০ লাখ, দ্বিতীয় শ্রেণিতে ১০ লাখ ও তৃতীয় শ্রেণিতে ৫ লাখ টাকা নেওয়ার তথ্য পাওয়া গেছে।

দুদক সূত্র জানায়, রেঞ্জ কর্মকর্তা ও বিভাগীয় বন কর্মকর্তাদের দুই বছর এবং স্টেশন কর্মকর্তাদের এক বছরের পদায়নের মেয়াদ শেষ হওয়ার পর নতুন পদায়ন না পাওয়া পর্যন্ত তাদের মাসোহারা দিতে হয়। বন অধিদপ্তরের দুর্নীতির অভিযোগের মধ্যে যুক্ত হয়েছে পাখি আমদানির আড়ালে শত শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ।

দুদক সূত্র আরো জানায়, এ ঘটনায় বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষকের কার্যালয় থেকে শুরু করে উপবন সংরক্ষকসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর ভূমিকা খতিয়ে দেখা হবে। আমদানি প্রক্রিয়ায় কোনো কর্মকর্তা যোগসাজশ করেছেন কি না, কিংবা সরকারি দায়িত্ব পালনের সুযোগ নিয়ে কেউ অর্থ পাচারে সহায়তা করেছেন কি না, তা অনুসন্ধানের আওতায় থাকবে।

এদিকে বন অধিদপ্তরের দুর্নীতির আরেকটি বড় অভিযোগ দেড় হাজার কোটি টাকার ‘সাসটেইনেবল ফরেস্ট অ্যান্ড লাইভলিহুড’ বা সুফল প্রকল্প ঘিরে। বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত এ প্রকল্পের আওতায় বনায়ন, নার্সারি ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের কথা। কিন্তু প্রকল্পের আওতায় কাগজে কলমে বাগান সৃজন দেখানো হলেও বাস্তবে অনেক জায়গায় গাছের অস্তিত্ব পাওয়া যায়নি বলে দুদকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জানা যায়, কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা রেঞ্জের জোয়ারিয়ানালা বিটে ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরে মোট ৮৭২ হেক্টর এলাকায় নার্সারি ও বাগান সৃজনের উদ্যোগ নেওয়া হয়।

দুদকের প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, তৎকালীন রেঞ্জ কর্মকর্তা কে এম কবির উদ্দিন নিজের ক্ষমতাবলে নির্ধারিত এলাকায় বাগান সৃজন না করে বরাদ্দের অর্থ আত্মসাৎ করেছেন। একই ধরনের অনিয়মের চিত্র পাওয়া গেছে ২০২৩-২৪ অর্থবছরের ৩৬২ হেক্টর বনায়ন কর্মসূচিতেও। টিয়াটিল্লার ঘাট থেকে ধলিরছড়া বিটের সীমানা হয়ে গুদাকাটার ঝিরি পর্যন্ত বাগান সৃজনের পরিকল্পনা থাকলেও অধিকাংশ এলাকায় চারা রোপণ করা হয়নি।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%