প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির বিড়ম্বনার মধ্যেই ২০৩০ সাল থেকে বিশ্বকাপে দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে ৬৪ করার পরিকল্পনা অব্যাহত রেখেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ফিফা।
নতুনভাবে প্রকাশিত নথিতে দেখা গেছে, ফিফা চায় ২০৩০ সালের বিশ্বকাপের জন্য ৬৪ দলের আসর আয়োজনের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্দেশ্যে একটি স্বাধীন সংস্থা নিয়োগ দিতে।
এ বিষয়ে নথি থেকে জানা যায়, আগ্রহী সংস্থাগুলোর প্রস্তাব ৭ আগস্টের মধ্যে জমা দিতে হবে। ফিফা ১৪ আগস্টে এ বিষয়ে একটি সিদ্ধান্ত নিবে এবং ১১ সেপ্টেম্বরের মধ্যে সম্ভাব্যতা বিশ্লেষণ প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করেছে।
ফিফা চায়, যে নিয়োগ প্রাপ্ত সংস্থা ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের ফলে ফুটবলের বাজারের চাহিদা, বাণিজ্যিক সম্ভাবনা এবং ফুটবল ব্যবস্থার ওপর এর প্রভাব মূল্যায়ন করুক। এর পাশাপাশি ক্যালেন্ডারের চাপ, প্রতিযোগিতার মান কমে যাওয়ার আশঙ্কা, আয়োজনের জটিলতা এবং বাজারে অতিরিক্ত সরবরাহের ঝুঁকি নিয়ে আলোচনা হবে।
বিশ্লেষণের পরে সেই সংস্থাটিকে নিশ্চিত করতে হবে যে, ৬৪ দলের বিশ্বকাপ ফুটবলের বৈশ্বিক বিস্তার ও অর্থনীতিকে আরও শক্তিশালী করবে, নাকি বিভিন্ন জটিলতার কারণে এই পরিকল্পনা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।
ফিফার এই মূল্যায়ন এমন এক সময়ে হচ্ছে যখন ফিফা নিজেদের বড় টুর্নামেন্ট পরিচালনার জন্য প্রায় ২ হাজার কোটি মার্কিন ডলার মূল্যের নতুন একটি বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা নিয়ে তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছে।
তবে, সদস্য দেশগুলোর কিছু ফুটবল সংস্থার তীব্র বিরোধিতার কারণে বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার পরিকল্পনা থেকে সরে এসেছে ফিফা।
শুক্রবার গভীর রাতে এক বিবৃতিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, 'সব পক্ষের মতামত শোনার পর আমরা বুঝতে পেরেছি, এই পরিকল্পনা ফুটবল অঙ্গনে বিভক্তি তৈরি করেছে। তাই এটি আমাদের মূল লক্ষ্য পূরণে সহায়ক নয়।'
তিনি জানান, 'আমাদের লক্ষ্য সবসময় ফুটবলকে একত্রিত করা এবং আরও উন্নত করা। সেই জন্য এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে না।'
গত মঙ্গলবার ফিফা প্রস্তাবিত 'ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ' (এফএফই) নামের বাণিজ্যিক অঙ্গপ্রতিষ্ঠান গঠনে বিনিয়োগকারীদের যুক্ত করার কথা বলা হয়েছিল। এ প্রতিষ্ঠানের আনুমানিক মূল্য ২ হাজার কোটি (২০ বিলিয়ন) ডলার বলে ধারণা করা হয়েছে এবং প্রায় ৪২০ কোটি ডলার তোলার পরিকল্পনা ছিল ফিফার। সংস্থাটির প্রধান কাজ হবে বিশ্বকাপ এবং ক্লাব বিশ্বকাপের মতো টুর্নামেন্ট পরিচালনা করা।
ফিফার এই প্রস্তাবের বিরুদ্ধে সবচেয়ে জোরালো বিরোধিতা করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা উয়েফা। বৃহস্পতিবার সংস্থাটি ফিফার প্রতিযোগিতা বয়কটের পক্ষে ভোট দেয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন