প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, শিক্ষার্থীরা যদি বিপথগামী হয়, তাহলে পরিবার ও রাষ্ট্র উভয়ই ক্ষতিগ্রস্ত হবে।
রবিবার (৪ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার নয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
জিন্নাহ কবির শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দীর্ঘ সময় ধরে নানা প্রতিকূলতার মধ্যে শিক্ষার্থীদের ক্লাস করতে হয়েছে। তাদের সঙ্গে নিয়ে আনন্দঘন পরিবেশে বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণকাজ শুরু করতে পেরে তিনি আনন্দিত। শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহের প্রশংসাও করেন তিনি।
তিনি আরও বলেন, শুধুমাত্র পাঠ্যবইয়ের শিক্ষায় শিক্ষিত হলেই হবে না, বরং নৈতিক শিক্ষায়ও শিক্ষিত হতে হবে। শিক্ষার্থীদের মাদক ও খারাপ অভ্যাস থেকে দূরে থাকার জন্য সচেতন থাকতে হবে। বন্ধুবান্ধবের আড্ডায় গিয়ে কেউ যেন বিপথগামী না হয়, সেই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
জিন্নাহ কবির সমাজ থেকে অপরাধ দূর করতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখার জন্য আহ্বান জানান। তিনি বলেন, চাঁদাবাজ, মাদক কারবারি ও সমাজবিনষ্টকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তরুণরা যদি জেগে ওঠে, তাহলে সমাজ থেকে অপরাধ দূর করা সম্ভব।
এ সময় তিনি শহর থেকে প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের আধুনিকায়ন ও শিক্ষার মানোন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ জিল্লুর রহমান, সহকারী প্রকৌশলী সফিউদ্দীন, মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, যুগ্ম সম্পাদক আসিফ ইকবাল রনি, শিবালয় উপজেলা বিএনপির সাবেক সভাপতি রহমত আলী লাভলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও শিবালয় উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের এবং প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন