প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরানের সঙ্গে চলমান সংঘাত অবসানের প্রচেষ্টায় যদি ওমান ‘বাধা হয়ে দাঁড়ায়’, তাহলে ডোনাল্ড ট্রাম্প দেশটিতে বোমা হামলার হুমকি দিয়েছেন। সোমবার(১৭ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট এই হুমকি দিয়েছেন, যখন সংঘাতের সমাপ্তি টানার চেষ্টা চলছে এবং তিনি হিমশিম খাচ্ছেন।
ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইংস্টের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের কোনো চুক্তির পথে যদি ওমান ‘বাধা হয়ে দাঁড়ায়’, তাহলে তিনি সেখানে ব্যাপক বোমাবর্ষণ করবেন। তাকে সাথে রেখেই তিনি ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানান।
মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, শিগগিরই যুদ্ধের অবসান ঘটবে। সাম্প্রতিক মাসগুলোতে তিনি দীর্ঘস্থায়ী শান্তি চুক্তির সম্ভাবনার কথা উল্লেখ করেছেন, কিন্তু এমন কোনো অগ্রগতি এখনো দেখা যায়নি। ইরানে হামলার পর থেকে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে। এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথটির উত্তরে ইরান এবং দক্ষিণে ওমান রয়েছে। প্রণালীটির নিয়ন্ত্রণ নিয়ে দেশ দুটির মধ্যে আলোচনা চলমান।
এই নৌপথ দিয়ে ভবিষ্যতে জাহাজ চলাচলের ব্যবস্থা নিয়ে ইরান ও ওমানের কর্মকর্তারা আলোচনা করছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উভয় পক্ষ একটি যৌথ ঘোষণার বিষয়ে কাজ করছে। কিন্তু ট্রাম্প বারবার দাবি করেছেন, ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর সময় তেহরান হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট জানান, এই সমুদ্রপথটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণেই রয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে মে মাসে মন্ত্রিসভার এক বৈঠকে প্রসঙ্গক্রমে হুমকি দিয়েছিলেন যে, ওমান যদি ‘সঠিক আচরণ’ না করে তবে তিনি দেশটিকে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন।
সূত্র: দ্য গার্ডিয়ান, এএফপি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন