প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদপুর সদর উপজেলার বাবুর হাট এবং পুরানবাজারের বিভিন্ন পাইকারী পলিথিন বিক্রয় প্রতিষ্ঠান ও কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানের উদ্দেশ্য ছিল পরিবেশ দূষণ রোধ এবং নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধ করা। এসময় অভিযানে ২৭০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় এবং ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২১.০৭.২০২৬ খ্রি. তারিখে জেলা প্রশাসন, চাঁদপুর এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর অধীনে ০৫ টি মামলায় ০৫ জনকে মোট ১,৩০,০০০/- (এক লক্ষ ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ করা হয় এবং তাৎক্ষণিক আদায় করা হয়। অভিযানের সময় উদ্ধারকৃত প্রায় ২৭০ কেজি পলিথিন পরিদর্শক, পরিবেশ অধিদপ্তর, চাঁদপুরের জিন্মায় প্রদান করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন