প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সম্পূর্ণ হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় তা শেষ হয়। বর্তমানে চলছে ভোট গণনা। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশন কোন প্রার্থী কত ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তা ঘোষণা করবেন।
নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরের দিনই শপথ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।
জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, ‘আগামীকাল ২১ অগাস্ট (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।’
নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কায়সার কামাল।
সংসদে মোট ৩৫০টি আসন রয়েছে, তবে এবারের রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার সংখ্যা ৩৪৯ জন। কারণ, চট্টগ্রাম-৪ আসনের নির্বাচিত প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়ার ফলে ওই আসনে কোনো সংসদ সদস্য নেই। ফলে রাষ্ট্রপতি নির্বাচনে একজন ভোটার কমেছে।
রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।
দীর্ঘ ৩৫ বছর পর দেশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর পূর্বে দীর্ঘ সময়জুড়ে রাষ্ট্রপতি নির্বাচনে একক প্রার্থী থাকায় ভোটগ্রহণের প্রয়োজন দেখা দেয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন