প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহীতে ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় জাতীয় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পতাকা উত্তোলন করা হয় এবং বেলুন উড়ানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চলের আয়োজনে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য ও অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
প্রধান অতিথি উদ্বোধনী বক্তব্যে বলেন, "বর্তমান সরকার ক্রীড়াঙ্গনের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্প্রতি ইউনিয়ন ও স্কুল পর্যায় থেকে প্রায় ২২ লক্ষ ছাত্র-ছাত্রীকে ফুটবল খেলার মাঠে হাজির করা হয়েছে, যা তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে এক যুগান্তকারী পদক্ষেপ।"
তিনি আরও উল্লেখ করেন, "শুধু ফুটবল বা ক্রিকেট নয়, বরং দাবা, হ্যান্ডবলসহ অন্যান্য খেলাধুলাকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিটি শিশু ও কিশোরের আলাদা আলাদা মেধা ও দক্ষতা রয়েছে। তাদের সেই দক্ষতা অনুযায়ী প্রশিক্ষণ দিয়ে খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণের সুযোগ তৈরি করে দিতে হবে।"
'তোমাকেই খুঁজছে বাংলাদেশ'-এর মতো আয়োজনের মাধ্যমে নতুন প্রতিভা অন্বেষণের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, "আজকের এই খেলার মাঠ থেকে উঠে আসা খেলোয়াড়রাই আগামীতে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে।"
রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আশিক সাঈদ, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. শামীম আরা চৌধুরী।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন