প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরানের কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে, প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। অনেক দফা রাষ্ট্রীয় সম্মাননা ও জানাজা শেষে ১৮ জুলাই পবিত্র নগরী মাশহাদে তাকে দাফন করা হবে।
শনিবার (১৩ জুন) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা এবং দাফনের আনুষ্ঠানিকতা আগামী জুলাই মাসে শুরু হবে।
তথ্য অনুযায়ী, ১৩ ও ১৪ জুলাই রাজধানী তেহরানে বিদায়ী শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর ১৫ জুলাই তেহরানে এবং ১৬ জুলাই কোম শহরে তার জানাজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
পরে, ১৮ জুলাই মাশহাদ শহরে আরও এক দফা জানাজার আয়োজন করা হবে। একই দিনে সেখানে অবস্থিত ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজারে আলি খামেনিকে দাফন করা হবে।
১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করছিলেন আয়াতুল্লাহ আলি খামেনি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় তিনি নিহত হন। তার মৃত্যুর পর দেশটিতে ৪০ দিন শোক ও ৭ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
এরপর ৪ মার্চ ইরানি কর্তৃপক্ষ তিন দিনব্যাপী খামেনির বিদায় অনুষ্ঠানের ঘোষণা দিয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা অব্যাহত থাকায় অনুষ্ঠানটির প্রস্তুতিতে জটিলতা দেখা দেয় এবং ফলে অনুষ্ঠান স্থগিত করা হয়।
অনুষ্ঠানের নতুন সময়সূচি পরে ঘোষণা করার কথা বলা হলেও দীর্ঘসময় এ বিষয়ে কিছু বলা হয়নি ইরানের কর্তৃপক্ষের পক্ষ থেকে। এর মধ্যে খামেনির ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দেয়ার পর তিনিও বাবা আয়াতুল্লাহর শেষকৃত্য অনুষ্ঠান নিয়ে কিছু বলেননি।
গত ৪ জুন, মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এএফপির এক প্রতিবেদনে বলা হয়, আয়াতুল্লাহর শেষকৃত্য অনুষ্ঠানের পরিকল্পনা চলছে। তেহরানের ডেপুটি মেয়র মোহাম্মদ আমিন তাভাকোলিজাদেহ জানিয়েছেন যে, ‘৩ দিনের শোকযাত্রা ও দাফন অনুষ্ঠানের পরিকল্পনা করা হচ্ছে। শোকযাত্রার মূল আয়োজন তেহরানের পাশাপাশি কোম ও মাশহাদ শহরে অনুষ্ঠিত হবে।’
ডেপুটি মেয়র আরও জানান, খামেনির শেষকৃত্য অনুষ্ঠান ইসলামি ক্যালেন্ডারের প্রথম মাস মহররমের শুরুতে হতে পারে, যা জুনের মাঝামাঝি সময়ে পড়বে।
ইরানের উত্তর-পূর্বাঞ্চলের শহর মাশহাদে খামেনি জন্মগ্রহণ করেছিলেন। সেখানে ইমাম রেজার মাজারে তার বাবাকে দাফন করা হয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন