প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক আনসার সদস্য ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। তার কার্যক্রমের ফলে ৯৮ হাজার সৌদি রিয়ালসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া রিয়ালের বাংলাদেশি মুদ্রায় মূল্য প্রায় ৩২ লাখ ৩৪ হাজার টাকা।
এই ঘটনা রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫৫ মিনিটের দিকে বিমানবন্দরের হেভি লাগেজের ৪ নম্বর গেটে ঘটে।
সূত্রে জানা যায়, দুবাইগামী যাত্রী মোহাম্মদ হালিম যখন হেভি লাগেজের গেটে প্রবেশ করেন, তখন তার গতিবিধি কর্তব্যরত আনসার সদস্য মো. নিজাম উদ্দিনের কাছে সন্দেহজনক মনে হয়। এই সময়, নিজাম উদ্দিনকে বিষয়টি এড়িয়ে যেতে টাকা দেওয়ার প্রস্তাব করেন ওই যাত্রী। তবে নিজাম উদ্দিন ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করে তাৎক্ষণিকভাবে শিফটে দায়িত্বে থাকা উপজেলা প্রশিক্ষক ওমর ফারুককে বিষয়টি জানান।
ওমর ফারুক ঘটনাস্থলে পৌঁছান। পরে তিনি মো. আলমগীর হোসেন এবং আনসার সদস্য চঞ্চল সাদেক রানাকে সঙ্গে নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের উপস্থিতিতে ওই যাত্রীর মালামাল তল্লাশি করেন। তল্লাশির একপর্যায়ে ৯৮ হাজার সৌদি রিয়াল উদ্ধার করা হয়।
পরবর্তীতে, শিফট ইনচার্জ আটক যাত্রী মোহাম্মদ হালিম এবং উদ্ধার করা রিয়াল বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
আটক মোহাম্মদ হালিম কুমিল্লার হোমনা উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম জজ মিয়া।
বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় দায়িত্ব পালনের সময় ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করে আনসার সদস্য মো. নিজাম উদ্দিনের তাৎক্ষণিক পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রশংসা করেছে। তার এই পদক্ষেপকে দায়িত্বশীলতা, সততা ও কর্তব্যনিষ্ঠার দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন