প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত এবং পরিবেশন করার অভিযোগে দুইটি রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে। প্রয়োজনীয় লাইসেন্স না থাকার দায়ে এসব রেস্টুরেন্টকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৭ জুলাই) সন্দ্বীপের সেনেরহাট এলাকায় এই অভিযান পরিচালনা করেন সন্দ্বীপ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে ‘কাচ্চি ডাইন’ এবং ইসলাম সাহেবের খামারবাড়ি সংলগ্ন ‘বে ভিউ রেস্টুরেন্ট’-এ অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন এবং প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার সত্যতা পাওয়া যায়। এ অপরাধে প্রতিটি প্রতিষ্ঠানকে পৃথকভাবে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনায় সন্দ্বীপ থানা পুলিশের সদস্যদের পাশাপাশি উপজেলা আনসার সদস্যরাও সহযোগিতা করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন