প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে থাকা বস্ত্র অধিদপ্তর পাঁচ ক্যাটাগরির বিভিন্ন পদে ৪২ জন কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়োগের জন্য বাংলাদেশের সব জেলার নারী ও পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া হবে অনলাইনে।
আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১৬ আগস্ট ২০২৬ সকাল ১০টায় এবং শেষ হবে ৬ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৫টায়। সম্প্রতি বস্ত্র অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, মোট পাঁচটি ক্যাটাগরির ৪২টি পদ রয়েছে। এর মধ্যে:
কম্পিউটার অপারেটরের জন্য ৬টি পদ রয়েছে। এর মধ্যে দুটি স্থায়ী ও চারটি অস্থায়ী। বেতন হবে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা (গ্রেড-১৩)। প্রার্থীর জন্য প্রয়োজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকা দরকার। এছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।
আরও রয়েছে উচ্চমান সহকারী পদে ৯টি পদ। এর মধ্যে একটি স্থায়ী ও আটটি অস্থায়ী। এখানে বেতন হবে ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা (গ্রেড-১৪)। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি আবশ্যক।
লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে ৫টি পদ রয়েছে। এর মধ্যে একটি স্থায়ী ও চারটি অস্থায়ী। এখানে বেতন হবে ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা (গ্রেড-১৬)। প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ হলো স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স পাস বা গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা থাকতে হবে।
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ২০টি পদ রয়েছে। সবগুলোই স্থায়ী। বেতন সমান, ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা (গ্রেড-১৬)। প্রার্থীদের কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
হিসাব সহকারী কাম ক্যাশিয়ার পদে ২টি স্থায়ী পদ রয়েছে। এর জন্য বেতন ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা (গ্রেড-১৬) নির্ধারণ করা হয়েছে। ব্যবসায় শিক্ষা বা বাণিজ্য বিভাগে দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রাণীরা আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে এবং প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
এছাড়া, বাংলাদেশর সব জেলার প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো হলফনামা বা এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
চাকরির ধরন হবে সরকারি এবং রাজস্ব খাতে নিয়োগ দেয়া হবে। নিয়োগের ধরন হল পদভেদে স্থায়ী ও অস্থায়ী। বস্ত্র অধিদপ্তরে কর্মস্থল নির্ধারণ করা হবে এবং পদগুলো গ্রেড-১৩ থেকে গ্রেড-১৬-এর মধ্যে পড়বে।
আবেদন করতে হবে বস্ত্র অধিদপ্তরের টেলিটক ওয়েবসাইটে। অনলাইনে আবেদন ১৬ আগস্ট ২০২৬ সকাল ১০টায় শুরু হবে এবং শেষ হবে ৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টায়। আবেদন ফি ১১২ টাকা, যার মধ্যে ১০০ টাকার মূল আবেদন ফি এবং ১২ টাকার সার্ভিস চার্জ অন্তর্ভুক্ত। অনগ্রসর, প্রতিবন্ধী ও অন্যান্য বিশেষ যোগ্যতার প্রার্থীদের জন্য ফি ৫৬ টাকা—যার মধ্যে ৫০ টাকার মূল ফি এবং ৬ টাকার সার্ভিস চার্জ রয়েছে।
আবেদন ফরম পূরণের সময় শিক্ষাগত সনদের তথ্য, সর্বশেষ পরীক্ষার রোল, বোর্ড, পাসের সাল ও ফলাফল, জাতীয় পরিচয়পত্রের নম্বর ও জন্মতারিখ প্রস্তুত রাখতে হবে। প্রফাইল ছবি ৩০০×৩০০ পিক্সেল এবং সর্বোচ্চ ১০০ কিলোবাইট এবং স্বাক্ষরের ছবি ৩০০×৮০ পিক্সেল ও সর্বাধিক ৬০ কিলোবাইটের মধ্যে রাখতে হবে। প্রয়োজনে লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা বা কম্পিউটার সনদের তথ্যও প্রয়োজন হবে।
আবেদনকারীদের আগে dotr.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে Application Form-এ ক্লিক করে পছন্দের পদ নির্বাচন করতে হবে। এরপর প্রয়োজনীয় ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য পূরণ করে নির্ধারিত ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। সব তথ্য যাচাই করে Submit করার পর Applicant’s Copy ডাউনলোড বা প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে।
এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। অনলাইনে আবেদন করার পর ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিম থেকে দুটি এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। প্রথম এসএমএসে DOTR User ID লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: DOTR ABCDEF।
দ্বিতীয় এসএমএসে DOTR YES PIN লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: DOTR YES 12345678।
আবেদন ফি জমা সঠিক হলে রিপ্লাই এসএমএসে User ID ও Password পাওয়া যাবে। পরবর্তী সময়ে প্রবেশপত্র ডাউনলোডের জন্য এগুলো সংরক্ষণ করতে হবে। নিজের টেলিটক সিম না থাকলেও অন্যের টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করে ফি দেওয়া যাবে।
Password ভুলে গেলে DOTR HELP USER User ID লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। এবং যদি User ID ভুলে যান তবে DOTR HELP PIN PIN Number লিখে একই নম্বরে এসএমএস পাঠাতে হবে।
আবেদনের সময় ছবি ও স্বাক্ষরের নির্ধারিত পিক্সেল এবং ফাইলের আকার ঠিক রাখতে হবে। ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমা না দিলে আবেদন বাতিল হয়ে যেতে পারে। নাম ও জন্মতারিখ জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে রাখতে হবে। আবেদন শেষে Applicant’s Copy প্রিন্ট করার পাশাপাশি মোবাইলে স্ক্রিনশট বা পিডিএফ সংরক্ষণ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন