প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের নৈশভোজের আগে ঘটে যাওয়া একটি মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের মধ্যে শুভেচ্ছা বিনিময়ের এই ঘটনা বুধবার ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার দ্বারা প্রকাশিত ভিডিওতে দেখা গেছে।
ভিডিওটিতে দেখা যায়, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ানের আয়োজন করা অভ্যর্থনা অনুষ্ঠানের মাধ্যমে শুভেচ্ছা বিনিময়ের সময় ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এমিনে এরদোয়ানের হাতে চুম্বন করার চেষ্টা করেন। তবে তুরস্কের ফার্স্ট লেডি দ্রুতই হাত সরিয়ে নেন। এরপর দুজন স্বাভাবিকভাবে শুভেচ্ছা বিনিময় অব্যাহত রাখেন।
এ সময় ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাক্রোঁও ফরাসি প্রেসিডেন্টের পাশে দাঁড়িয়ে ছিলেন।
ইউরোপের নিরাপত্তা, প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি এবং ইউক্রেন যুদ্ধের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করার জন্য ন্যাটো নেতারা প্রেসিডেন্ট প্রাসাদে সমবেত হলে এই মুহূর্তটি ঘটে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন