প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চলতি শীত মৌসুমে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তীব্র জ্বালানিসংকট ও সর্বকালের রেকর্ড জ্বালানি মূল্যের মুখোমুখি হতে যাচ্ছে। ইউরোপীয় কমিশনের শক্তি ও আবাসন বিষয়ক কমিশনার ড্যান ইয়োর্গেনসেন আশঙ্কা প্রকাশ করেছেন যে, ২০২২ সালের পর এবারই অঞ্চলটি সবচেয়ে কঠিন শীত পার করতে পারে।
কমিশনার ড্যান ইয়োর্গেনসেন আন্তর্জাতিক গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "যুক্তরাষ্ট্র থেকে ইউরোপে জ্বালানি সরবরাহ যেন যথাসম্ভব বাধাহীন থাকে, সে পদক্ষেপ নেওয়া উচিত।" তিনি উল্লেখ করেন যে, নিরবচ্ছিন্ন জ্বালানি প্রবাহ নিশ্চিত রাখা যুক্তরাষ্ট্র ও ইইউ উভয় পক্ষের স্বার্থের জন্যই অনুকূল। তবে তিনি সতর্ক করেন যে, যদিও আমেরিকার সরবরাহ স্বাভাবিক থাকবে, ইউরোপকে একটি কঠিন শীতকাল সহ্য করতে হতে পারে।
প্রতিবেদনে জানানো হয়েছে যে, ইউরোপজুড়ে ডিজেলের দাম ইতোমধ্যেই সর্বকালের সর্বোচ্চ রেকর্ডের কাছাকাছি পৌঁছেছে। বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, ইইউতে প্রতি লিটার ডিজেলের দাম ২.২৩ ইউরো পর্যন্ত ছুঁয়েছে। এদিকে মার্কিন প্রশাসন যুক্তরাষ্ট্র থেকে ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের ইঙ্গিত দেওয়ায় ইউরোপীয় বাজারগুলোতে নতুন আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারের ব্যবসায়ীদের মতে, এই নিষেধাজ্ঞা বাস্তবায়িত হলে ইউরোপের অর্থনীতি ও সরবরাহ ব্যবস্থার ওপর ভয়াবহ প্রভাব পড়বে।
জ্বালানির মূল্য কমানোর জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইউরোপীয় কমিশন নানা পদক্ষেপ নিয়ে ভাবছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সম্প্রতি মিথেন আমদানি নীতি কঠোর করার প্রস্তাব স্থগিত করার এবং জ্বালানি পরিশোধনের নিয়ম শিথিল করার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, কমিশনার ইয়োর্গেনসেন ইইউ সদস্য দেশগুলোকে বিদ্যুতের ওপর কর কমানো এবং নবায়নযোগ্য সবুজ শক্তিতে বিনিয়োগ অব্যাহত রাখার ওপর জোর দিয়েছেন।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল পূর্বেই হুঁশিয়ারি দিয়েছেন যে, ইইউ-এর রাশিয়া নীতি এবং মজুতাগারে গ্যাসের কম ঘাটতির কারণে আগামী শীতে ইউরোপ মারাত্মক সংকটে পড়বে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন