প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার পর নকআউট পর্বের হিসাব-নিকাশ শুরু হয়েছে। ‘জে’ গ্রুপের চ্যম্পিয়ন হিসেবে শেষ ৩২ নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যম্পিয়ন আর্জেন্টিনা এবার রাউন্ড অব ৩২-এ মুখোমুখি হবে টুর্নামেন্টের অন্যতম চমক কেপ ভার্ডের সঙ্গে।
আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্ডে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়ে ইতিহাস গড়েছে। ‘এইচ’ গ্রুপে তারা তিনটি ম্যাচে অপরাজিত থেকে রানার্সআপ হিসেবে নকআউট নিশ্চিত করেছে। শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে যদিও গোলশূন্য ড্র করেছে, তবুও আগের দুটি ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষ স্পেন ও উরুগুয়ের বিরুদ্ধে পয়েন্ট অধিকার করে তাদের নজর কাড়ে।
এখন গ্রুপ চ্যম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্ডে। আগামী ৪ জুলাই মায়ামিতে অনুষ্ঠিত হবে শেষ ৩২-এর এই লড়াই।
কিন্তু কাগজে-কলমে ফেবারিট থাকা সত্ত্বেও আর্জেন্টিনার জন্য এই ম্যাচটি সহজ হবে না। মাত্র সাড়ে পাঁচ লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্ডে ইতোমধ্যেই বড় দলের বিরুদ্ধে চমক দেখানোর সম্ভাবনা প্রমাণ করেছে। স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে রেখে এবং উরুগুয়ের বিপক্ষে ২-২ গোল সমতায় থেকে তারা নিজেদের শক্তি প্রদর্শন করেছে।
অন্যদিকে, ‘এইচ’ গ্রুপের শীর্ষস্থানে রয়েছে স্পেন। শেষ ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে সাত পয়েন্ট নিয়ে তারা গ্রুপ চ্যম্পিয়ন হলো। ম্যাচের একমাত্র গোলটি করেন আলেক্স বায়েনা। টানা দ্বিতীয় বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে উরুগুয়েকে।
এখন স্পেন অপেক্ষা করছে ‘জে’ গ্রুপের রানার্সআপ দলের জন্য। সেই জায়গা দখল করার জন্য লড়াই চলছে অস্ট্রিয়া ও আলজেরিয়ার মধ্যে।
বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার সামনে অপেক্ষা করছে এক অচেনা কিন্তু ভয়ংকর প্রতিপক্ষ। লিওনেল মেসির দল কেপ ভার্ডের রূপকথার যাত্রা থামাতে চাইবে, আর আফ্রিকার এই নবাগত দল আরেকটি বড় অঘটনের জন্ম দিতে চাইবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন