প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চলতি ২০২৬-২৭ অর্থবছরে কৃষকদের জন্য ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সরকার মোট ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি বরাদ্দ রেখেছে, এমন তথ্য জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি উল্লেখ করেন, অসাধু ডিলার বা মজুদদারদের কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে সার বিক্রি রোধ করার জন্য জেলা পর্যায়ে টাস্কফোর্স, মোবাইল কোর্ট এবং ৬৪ জেলায় তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য প্রদান করেন।
মো. রফিকুল ইসলাম খান আন্তর্জাতিক বাজারে সারের দামের তারতম্যের প্রেক্ষাপটে প্রান্তিক কৃষকদের জন্য ইউরিয়া, ডিএপি ও টিএসপি সারের ক্ষেত্রে সরকারের মোট ভর্তুকির পরিমাণ জানতে চান। তিনি আরও জানতে চান, পিক সিজনে সারের কৃত্রিম সংকট রোধে মন্ত্রণালয়ের নজরদারি এবং ‘ডিজিটাল কৃষক কার্ড’-এর মাধ্যমে সরাসরি সার ও বীজ বিতরণের জন্য কোনো জাতীয় সমন্বিত পরিকল্পনা রয়েছে কিনা।
জবাবে কৃষিমন্ত্রী সংসদকে জানান, মাঠপর্যায়ে সারের মূল্য নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি সরবরাহ ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে একাধিক বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে এবং অসদুপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট ও টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হচ্ছে।
এছাড়া, সার পরিবহন, মজুদ, বিতরণ ও বিক্রির সার্বক্ষণিক নজরদারির জন্য কৃষি মন্ত্রণালয়ে একটি বিশেষ কন্ট্রোল রুম চালু করা হয়েছে। দেশের ৬৪টি জেলায় সার মনিটরিং জোরদার করার লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের ৬৪ জন কর্মকর্তাকে নির্দিষ্ট দায়িত্ব প্রদান করা হয়েছে।
কৃষিমন্ত্রী আরো জানান, সারের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে মন্ত্রণালয়ের দুজন যুগ্মসচিব ও দুজন উপসচিবের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি নিয়মিত কাজ করে যাচ্ছে।
আমিন উর রশিদ জানান, সরকার ইতিমধ্যে ‘কৃষক কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। এই কার্ডের আওতায় সব কৃষকের একটি ডিজিটাল ডাটাবেজ তৈরি করা হচ্ছে। ভবিষ্যতে এই কার্ডের মাধ্যমে কৃষকদের সরাসরি সরকারি ভর্তুকি, মানসম্মত বীজ, সার ও অন্যান্য প্রয়োজনীয় কৃষি উপকরণ ও প্রণোদনা পৌঁছানোর পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন