প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হামাদা আল-বান্না হঠাৎ করে জীবিত ফিরে এসেছেন। প্রায় এক বছর আগে, পরিবারের দ্বারা শোকসভা ও কুলখানির আয়োজন করা হয়েছিল, কারণ তাকে ইসরায়েলি হামলায় নিহত বলে ধরে নেওয়া হয়েছিল।
প্রায় দুই সপ্তাহ আগে, হামাদা আল-বান্না ইসরায়েলি বন্দিশালা থেকে মুক্তি পান। মুক্তির পর প্রথমে তিনি বাবাকে ফোন করেন। নিজের পরিচয় দেওয়ার পর, বাবা বিশ্বাসই করতে পারেননি। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেছিলেন, আমার ছেলে তো মারা গেছে। আমরা তার জন্য তিন দিনের শোকসভাও করেছি। তুমি কি আমার সঙ্গে মজা করছ?
পরে, রেডক্রসের গাড়িতে বাড়ি পৌঁছালে, ছেলেকে সামনে দেখে হামাদার মা তাকে জড়িয়ে ধরে জ্ঞান হারিয়ে ফেলেন।
হামাদার দুর্ভোগ শুরু হয় উত্তর গাজার জিকিম ক্রসিং এলাকায়। পরিবারের জন্য ত্রাণের আটার বস্তা নিয়ে ফেরার পথে, তিনি জানতে পারেন যে, ইসরায়েলি সেনাদের গুলিতে তার ভাই আধাম নিহত হয়েছেন। এর এক মাস আগে আরেক ভাই আমজাদকেও তিনি হারিয়েছিলেন।
ভাইয়ের লাশের খোঁজে যাওয়ার সময় একটি বিস্ফোরণে গুরুতর আহত হন হামাদা। দুই মাস পর, ইসরায়েলের সোরোকা মেডিকেল সেন্টারে তার জ্ঞান ফেরে। চিকিৎসা শেষে, তাকে একটি ইসরায়েলি কারাগারে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি টানা চার মাস নির্জন কারাবাসে ছিলেন বলে তিনি জানিয়েছেন।
হামাদা নিখোঁজ থাকার সময়, তার বাগদত্তা সোনার গহনা বিক্রি করে একজন আইনজীবী নিয়োগ করেছিলেন। ছয় মাসের খোঁজাখুঁজির পর, আইনজীবী পরিবারকে জানান, হামাদা মারা গেছেন। সেই তথ্যের ভিত্তিতেই পরিবার তার জন্য শোকসভার আয়োজন করেছিল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ৩ হাজার ৫০০ জন নিখোঁজের সরকারি তথ্য রয়েছে। তবে আল-দামিরসহ বিভিন্ন মানবাধিকার সংস্থার দাবি, এই সংখ্যা অন্তত ৯ হাজার ৫০০।
স্বজনদের কাছে ফিরলেও, হামাদা শারীরিক ও মানসিক ক্ষত এখনও বহন করছেন। তাঁর ভাষায়, আমি হয়তো মুক্ত, কিন্তু আমি আর আগের মানুষটি নেই।
গাজার চারপাশে এখনো হাজার হাজার পরিবার নিখোঁজ স্বজনদের ছবি হাতে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে তাদের খুঁজে দেওয়ার আহ্বান জানাচ্ছে। মানবাধিকার কর্মীদের মতে, কোনো বন্দীর খোঁজের অপেক্ষায় থাকা অনেক সময় মৃত্যুসংবাদ পাওয়ার চেয়েও বেশি যন্ত্রণাদায়ক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন