প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর রামপুরায় স্লুইস গেটের নিকটে ভাসমান অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃদ্ধের নাম আলম মুন্সি, বয়স ৭৪।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রামপুরা ব্রিজের সংলগ্ন স্লুইস গেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানিয়েছেন, আলম মুন্সি একজন ভবঘুরে ছিলেন। তার বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ী মুন্সিবাড়ি এলাকায়। তিনি রাজধানীতে ভাসমান জীবনযাপন করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত কারণে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। পানির স্রোতে ভেসে মরদেহটি স্লুইস গেটের কাছে এসে আটকে ছিল।
এসআই আরও জানান, দুই বছর আগে তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। তখন তার পরিবার সংশ্লিষ্ট থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করে। এরপর থেকে তারা বিভিন্ন স্থানে তাকে খুঁজে বেড়াচ্ছিলেন। আজ তার মরদেহ উদ্ধারের পর ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পর গ্রামে তার বাড়িতে খবর দেয়া হলে পরিবারের সদস্যরা এসে পরিচয় নিশ্চিত করেন এবং এসব তথ্য জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন