প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছা পোষণকারী শিক্ষার্থীদের জন্য নির্বাচনী (টেস্ট) পরীক্ষা আগামী ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা প্রদান করা হয়েছে। এই পরীক্ষার ফলাফল আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশ করার কথা রয়েছে। সম্প্রতি এসএসসি পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে শিক্ষা বোর্ড এই নির্দেশনা প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের এবং বিগত এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের বাদে সকল নিয়মিত পরীক্ষার্থীদের জন্য নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক।
পরীক্ষার সিলেবাস সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থীদের ওই বছরের জন্য নির্ধারিত সিলেবাস অনুযায়ী প্রস্তুতকৃত প্রশ্নপত্রে পরীক্ষা দিতে হবে। অপরদিকে, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুসারে প্রস্তুতকৃত প্রশ্নপত্রে অংশগ্রহণ করতে হবে।
এছাড়া, শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং কেরিয়ার এডুকেশন বিষয়ে সকল শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে নম্বর নির্ধারণ করতে হবে। এই ক্ষেত্রে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নির্দেশনা অনুসরণ করা আবশ্যক।
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বরগুলি নিজ নিজ পরীক্ষা কেন্দ্রকে সরবরাহ করবে। পরে কেন্দ্রগুলো ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নের নম্বর বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে পাঠাবে। একই সঙ্গে ব্যবহারিক পরীক্ষা ও ধারাবাহিক মূল্যায়নের নম্বরের হাতে লেখা মূল নম্বরফর্দ সরাসরি মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে।
শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনী পরীক্ষা সম্পন্ন করে ফল প্রকাশ এবং ফরম পূরণের ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে উল্লিখিত নিয়মাবলি কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন