প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল চট্টগ্রাম বিভাগ অনূর্ধ্ব-১৮ দলের ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়কে। তবে তার উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে পৌঁছানো সম্ভব হলো না। অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যু বরণ করলেন এই তরুণ ক্রিকেটার।
হৃদয় অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়া (এএমএল) নামের রক্ত ও অস্থিমজ্জার একটি দ্রুত বর্ধনশীল ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার চিকিৎসার জন্য সহায়তার হাত বাড়িয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ক্রীড়া মন্ত্রণালয়।
চট্টগ্রাম বিভাগের বয়সভিত্তিক ক্রিকেটে তিনি সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবে পরিচিত ছিলেন। তার চিকিৎসার জন্য গত জুলাই মাসে বিসিবি পাঁচ লাখ টাকা প্রদান করে। একই পরিমাণ অর্থ সহায়তা প্রদান করে ক্রীড়া মন্ত্রণালয়ও।
তবে সকল প্রচেষ্টা ব্যর্থ করে হৃদয় এত অল্প বয়সেই চলে গেলেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন এবং দেশের ক্রিকেটাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন