প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুরের ডাসার উপজেলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসি-এর ১২৩৫তম “ডাসার শাখা। নতুন এই শাখা চালুর ফলে গ্রামীণ জনগণের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছানো সম্ভব হলো। সংশ্লিষ্টরা জানাচ্ছেন, এর মাধ্যমে এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা এখন থেকে আরও সহজ ও দ্রুততার সাথে উন্নত ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবেন।
উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসি-এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মোঃ শওকত আলী খান, মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক জনাব খোন্দকার মাশুকুর রহমান, এবং সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ আবু সাঈদ।
শিক্ষাবিদদের মধ্যে বক্তৃতা করেন ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব জাকিয়া সুলতানা এবং ডি.কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ মাসুদুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক ফরিদপুর জেনারেল ম্যানেজার’স অফিসের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) জনাব মোঃ তানজিমুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, দেশের গ্রামীণ ও প্রান্তিক জনগণের দোরগোড়ায় আধুনিক ও ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছে দিতে সোনালী ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা আশা প্রকাশ করেন, মাদারীপুরের ডাসার এলাকার কৃষি, ব্যবসা-বাণিজ্য এবং সামগ্রিক স্থানীয় অর্থনীতির চাকা সচল ও বেগবান করতে এই নতুন শাখাটি একটি গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা পালন করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন