প্রিন্ট এর তারিখঃ ১৮ই অক্টোবর, ২০২৬ইং; ০৩:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ ১৬ই আগস্ট, ২০২৬ইং; ০১:৫০ এম
নৌযান শ্রমিক কর্মচারী দল ঢাকা বিভাগের প্রধান উপদেষ্টা হলেন বেলায়েত হোসেন মাস্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক কর্মচারী দলের ঢাকা বিভাগীয় কমিটিতে মো. বেলায়েত হোসেন মাস্টার প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক দলের সভাপতি মো. সুমন ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
বেলায়েত হোসেন মাস্টার ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের ঐতিহ্যবাহী সাতবাড়িয়া পানাইল গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান।
দীর্ঘদিন ধরে নৌযান শ্রমিকদের অধিকার আদায় ও সংগঠনকে শক্তিশালী করতে তিনি মাঠে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার নতুন এ দায়িত্ব প্রাপ্তিতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
এক প্রতিক্রিয়ায় বেলায়েত হোসেন মাস্টার শ্রমিক সংগঠনকে আরও সুসংগঠিত করা এবং শ্রমিকদের সার্বিক স্বার্থ ও অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
একই সাথে তাকে ঢাকা বিভাগের প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আস্থাভাজন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহবায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক দলের সভাপতি মো. সুমন ভুঁইয়া এবং সাধারণ সম্পাদক মতিউর রহমানসহ কেন্দ্রীয় কমিটির সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"