প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন অঞ্চলে একটি লঘুচাপ গঠন হয়েছে। এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে আগামী তিন দিন দেশের অভ্যন্তরে ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বৃষ্টিপাত এবং নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, আগামী দুই দিন দেশের অভ্যন্তরে ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে মাঝারি-ভারী বৃষ্টিপাত হতে পারে এবং তৃতীয় দিনে বৃষ্টির পরিমাণ মাঝারি-ভারী থেকে ভারী হতে পারে।
এদিকে, দেশের প্রধান নদ-নদীগুলি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। যমুনার পানি সমতল স্থিতিশীল থাকলেও আগামী পাঁচ দিনে তা বাড়ার সম্ভাবনা রয়েছে। গঙ্গার পানি কমেছে এবং এই প্রবণতা আগামী পাঁচ দিন অব্যাহত থাকতে পারে। পদ্মার পানি কমেছে, যা আগামী এক দিন আরও কমে এবং পরবর্তী চার দিন স্থিতিশীল থাকতে পারে।
উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী তিন দিন এই প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
উত্তরাঞ্চলে ধরলা নদীর পানি বেড়েছে। তিস্তা ও দুধকুমারের পানি সমতল স্থিতিশীল রয়েছে। তিস্তার পানি আগামী এক দিন বাড়তে পারে এবং পরবর্তী দুই দিন কমতে পারে। ধরলা ও দুধকুমারের পানি আগামী তিন দিন বাড়তে পারে।
চট্টগ্রাম বিভাগের সেলোনিয়া, ফেনী, হালদা ও সাঙ্গু নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। মুহুরীর পানি স্থিতিশীল রয়েছে। অন্যদিকে, মাতামুহুরী ও গোমতীর পানি কমেছে। গোমতীর পানি আগামী এক দিন বাড়তে পারে এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে। মুহুরী, সেলোনিয়া, ফেনী, সাঙ্গু ও মাতামুহুরীর পানি আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে। হালদার পানি আগামী তিন দিন কমতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন