প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ৯ উইকেটের বড় জয় পেয়েছে। দ্বিতীয় ম্যাচে হার এড়াতে পারলে অজিদের বিপক্ষে সিরিজ জিতে ইতিহাস গড়বে টাইগাররা। তাই সিমন্স দ্বিতীয় ম্যাচেও বোলারদের দায়িত্ব নেওয়ার পরামর্শ দিয়েছেন।
ডারউইনে বোলারদের জন্য আলাদা করে প্রশংসা করেছেন সিমন্স। প্রথম ইনিংসে হাসান মাহমুদের ৬ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজ নেওয়ার ৫ উইকেটের প্রদর্শনীতে সকলের নজর কাড়েন বোলাররা। সিমন্স বলেছেন, "আমি সব বোলারকে নিয়েই খুশি। প্রতিটি বোলারই আমাদের আলোচনা অনুযায়ী বল করেছে। অস্ট্রেলিয়ার সবাই ভালো ব্যাটার, তারা বিশ্বমানের ব্যাটার। ফলে যখন এমন জায়গায় তাদেরকে মোকাবেলা করবেন, আপনাকে ধারাবাহিক হয়ে তাদেরকে পরীক্ষায় ফেলতে হবে। এসব আমাদের জন্য কাজে দিয়েছে।"
সিমন্স সতর্ক করে দেন যে, "আমি কেবল একটি কথাই বারবার বলে যেতে চাই, অস্ট্রেলিয়া অনেক শক্তিশালী হয়ে আমাদের দিকে আসবে।" তাই নিজেদের লেভেল ধরে রাখতে হবে অথবা কিছুটা উন্নতি করতে হবে। "আমরা যদি ১% উন্নতিও করতে পারি কিছু বিভাগে, তাহলে নিশ্চিত করতে হবে যে, আমরা মাঠে তা করে দেখাচ্ছি।" তিনি জানান, "আমরা জানি, অস্ট্রেলিয়া তাদের খেলা বদল করে আমাদেরকে চেপে ধরবে।"
দেশ ছাড়ার আগে অজিদের সম্মান আদায় করার কথা শোনা যাচ্ছিল। সিমন্স বলেন, "হ্যাঁ আমরা আরও সম্মান আদায় করতে চাই।" তিনি উল্লেখ করেন, "আমার মনে হয় না আগে আমাদের সম্মান ছিল না। আমাদের আগেও সম্মান ছিল।" তিনি বলেন, "এওয়ে দল হিসেবে হয়ত সেভাবে ভালো খেলিনি আগে। তবে এখন ভালো খেলছি এওয়ে ম্যাচেও।"
তিনি আরও জানান, "এসব সম্মান কেবল এখনই পাচ্ছি এরকম নয়, যখন পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হারিয়েছিলাম তখন থেকেই এরকম হচ্ছে।"
একশর বেশি টেস্ট খেলা দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের ব্যাপারে সিমন্স বলেন, "সে দারুণভাবে উপভোগ করছে।" সিমন্স আরও বলেন, "মাঠেই তো দেখতে পাচ্ছেন। সে খেলতে পেরে দারুণ খুশি। এখন আর প্রমাণের কিছু নেই। আমি তাকে নিয়ে অনেক খুশি।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন