ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম চলবে: মামুনুল হক


গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম চলবে: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির, মাওলানা মামুনুল হক, বলেছেন যে, গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম থেকে একচুলও সরে আসা হবে না। তিনি উল্লেখ করেন যে, গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলতে থাকবে।

তিনি সোমবার (২৩ নভেম্বর) বিকালে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার নন্দীবাড়ি অডিটোরিয়ামে খেলাফত মজলিসের আয়োজিত নাগরিক সমাবেশে এসব মন্তব্য করেন।

মামুনুল হক বলেন, জনগণের রায় কার্যকর করার জন্য সংবিধান সংস্কার এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা জরুরি। তিনি উল্লেখ করেন যে, দেশের ছাত্রজনতা এবং সর্বস্তরের মানুষ সম্মিলিতভাবে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলনের মাধ্যমে হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছেন। তিনি আরও বলেন, এদেশের জনগণের গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম থেকে একচুলও সরে দাঁড়াবে না খেলাফত মজলিস।

আরও পড়ুন: লালবাগে আগুন নিয়ন্ত্রণের পর দেয়াল ধসে আহত ২ ফায়ার ফাইটার

তিনি বলেন, সরকার গঠনের জন্য ৫০ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। অন্যদিকে, সংবিধান সংস্কারের পক্ষে গণভোটে ৭০ শতাংশ মানুষ রায় দিয়েছেন। কিন্তু সরকার সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি। তিনি অভিযোগ করেন যে, ৭০ শতাংশ মানুষের ভোটের কোনো মূল্য নেই, অথচ ৫০ শতাংশ মানুষের ভোটের শপথ নিয়ে সরকার গঠনে ব্যস্ত হয়ে পড়েছে। জনগণের অধিকার আদায়ে ঘরে বসে থাকার সুযোগ নেই। সকলকে গণভোটের গণরায় বাস্তবায়নে সজাগ থাকতে হবে।

খেলাফত মজলিসের আমির বলেন, সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে ছয় মিনিট সময় নেয়নি। তবে, জনগণকে দেওয়া আমাদের অঙ্গীকারের সঙ্গে আমরা বিশ্বাসঘাতকতা করতে পারি না। তাই সরকারের প্রতি আহ্বান থাকবে দ্রুত সময়ের মধ্যে গণরায় বাস্তবায়ন করুন।

মমিনুল হক বলেন, সংবিধান সংশোধন নয়, মৌলিক সংস্কারের দাবি জানানো হচ্ছে। তিনি উল্লেখ করেন যে, সংবিধান সংশোধন ও সংস্কার এক বিষয় নয়। অতীতে ১২টি সংসদে ১৭ বার সংবিধান সংশোধন করা হয়েছে। কিন্তু সংশোধনের মাধ্যমে আনা গুরুত্বপূর্ণ বিষয়গুলো পরবর্তী সময়ে বাতিল করা হয়েছে। তাই জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আরেকটি দুর্বল সংশোধনী নয়, মৌলিক সংবিধান সংস্কার প্রয়োজন।

তিনি বলেন, জুলাই বিপ্লবে হাজারো মানুষ জীবন দিয়েছেন। অনেকেই আহত হয়েছেন, এবং অনেকেই তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন। এত রক্ত ও আত্মত্যাগ কোনো দুর্বল সংশোধনীর জন্য হয়নি। তিনি বলেন, জুলাই বিপ্লব নতুন বাংলাদেশ গড়ার জন্য হয়েছে। বাংলাদেশকে ১৯৭২ সালের সংবিধান ও পুরনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরিয়ে নেওয়া চলবে না। এদেশের মানুষ শুধুমাত্র সংস্কার মেনে নেবে না। জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে সংবিধান মৌলিকভাবে সংস্কার করা প্রয়োজন।

আরও পড়ুন: আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনন্ত আম্বানি মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন, শুরু সমালোচনার ঝড়

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৪২ এম


অনন্ত আম্বানি মঞ্চে শাহরুখকে ‘চুপ’ করালেন, শুরু সমালোচনার ঝড়

বলিউডের কিং শাহরুখ খানকে একটি প্রকাশ্য অনুষ্ঠানে চুপ থাকার সংকেত দিতে দেখা গেছে ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানিকে। মুম্বাইয়ে অনুষ্ঠিত ‘গ্লোবাল পিস অনার্স-২০২৬’ অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। ভিডিওতে অনন্তকে শাহরুখের উদ্দেশে আঙুল ঠোঁটের কাছে নিয়ে ইশারা করতে দেখা যায়। তবে তাদের মধ্যে ঠিক কী কথোপকথন হয়েছিল, তা নিশ্চিতভাবে জানা যায়নি।

শনিবার (২১ নভেম্বর) মুম্বাইয়ের ঐতিহাসিক গেটওয়ে অব ইন্ডিয়ায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণ এবং মানুষের নিরাপত্তায় নিয়োজিত সাহসী ব্যক্তিদের সম্মান জানানো ছিল আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

গালফ নিউজের ২২ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানের মঞ্চে আধ্যাত্মিক গুরু সদগুরুর সঙ্গে কথা বলছিলেন অনন্ত আম্বানি। এ সময় শাহরুখ খান তাদের কাছে আসেন। প্রথমে তিনজনের মধ্যে হাসিমুখে কথাবার্তা চলছিল। একপর্যায়ে শাহরুখ কিছু বলতে শুরু করলে অনন্ত তার ঠোঁটের কাছে আঙুল তুলে চুপ থাকার সংকেত দেন বলে মনে হচ্ছে।

ভিডিওতে শাহরুখ খানকে কিছুটা অপ্রস্তুত অবস্থায় দেখা যায়। তবে তিনি দ্রুত নিজেকে সামলে নিয়ে মঞ্চে উপস্থিত অন্যান্য অতিথিদের সঙ্গে কথা বলতে শুরু করেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে অনন্ত আম্বানির আচরণের সমালোচনা করেছেন। তাদের মতে, একজন প্রতিষ্ঠিত অভিনেতার সঙ্গে প্রকাশ্যে এমন আচরণ করা উচিত হয়নি। আবার কিছু ব্যবহারকারী ঘটনাটিকে ভারতের বিনোদনজগতে অর্থ ও প্রভাবের সম্পর্কের সঙ্গে যুক্ত করে মন্তব্য করেছেন।

একজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী মন্তব্য করেছেন, "পরিস্থিতি যাই হোক না কেন, পারস্পরিক সম্মান বজায় রাখা জরুরি। শাহরুখ খান নিজের যোগ্যতায় দীর্ঘ ক্যারিয়ার গড়ে তুলেছেন।"

অন্যদিকে, কয়েকজন ব্যবহারকারী মনে করছেন, ভিডিওর সংক্ষিপ্ত অংশ দেখে পুরো ঘটনা বিচার করা উচিত নয়। অনন্ত আম্বানি হয়তো সদগুরুর বক্তব্য শেষ হওয়ার সুযোগ দিতে চেয়েছিলেন। তাদের মধ্যে কথোপকথনের প্রকৃত বিষয়বস্তু জানা না থাকায় ইশারাটির উদ্দেশ্য নিশ্চিত করা সম্ভব নয়।

গালফ নিউজ ছাড়াও বিভিন্ন ভারতীয় ও আন্তর্জাতিক বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম ভিডিওটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। তবে ভিডিওতে শাহরুখ ও অনন্তের মধ্যে কোনো বিরোধ হয়েছিল, এমন তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

গ্লোবাল পিস অনার্সের অনুষ্ঠানে শাহরুখ খান ছাড়াও উপস্থিত ছিলেন বলিউডের অভিনেতা রণবীর সিং, অক্ষয় কুমার ও বিক্রান্ত ম্যাসির মতো তারকারা। চলচ্চিত্র, ব্যবসা ও আধ্যাত্মিক জগতের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল মুম্বাই হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো।

তবে অনুষ্ঠানের আনুষ্ঠানিক আয়োজনের চেয়ে শাহরুখ ও অনন্তের কয়েক সেকেন্ডের কথোপকথনই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি আলোচনার জন্ম দিয়েছে। এ নিয়ে নানা ব্যাখ্যা সামনে এলেও সংক্ষিপ্ত ভিডিও থেকে তাদের কথোপকথনের প্রকৃত অর্থ নিশ্চিত করা যাচ্ছে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মসজিদে জিরানা: স্মৃতি বিজড়িত মক্কার পবিত্র স্থানটির গুরুত্ব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৪২ এম


মসজিদে জিরানা: স্মৃতি বিজড়িত মক্কার পবিত্র স্থানটির গুরুত্ব

মক্কা মুকাররমার প্রতিটি প্রান্ত, প্রতিটি পাহাড় এবং ঐতিহাসিক স্থানের সঙ্গে ইসলামের সোনালি ইতিহাস জড়িয়ে রয়েছে। এখানে নবী-রাসুলদের স্মৃতি, সাহাবায়ে কেরামের ত্যাগের সাক্ষ্য এবং প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা সংরক্ষিত রয়েছে। মসজিদে জিরানা এমনই একটি ঐতিহাসিক স্থান।

মক্কার পবিত্র মসজিদুল হারাম থেকে প্রায় ২৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত এই মসজিদটি শুধুমাত্র একটি ইবাদতখানা নয়; বরং এটি রাসুলুল্লাহ (সা.)-এর জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের স্মৃতিবিজড়িত স্থান। এখান থেকেই তিনি ওমরার উদ্দেশ্যে ইহরাম বেঁধেছিলেন।

প্রায় দেড় হাজার বছর আগে যে ভূমিতে দাঁড়িয়ে বিশ্বনবী (সা.) পবিত্র কাবার উদ্দেশে যাত্রা করেছিলেন, সেই স্থানে গেলে মুসলমানদের হৃদয়ে নবীপ্রেম, ভালোবাসা ও আবেগের অনন্য অনুভূতি জেগে ওঠে।

মসজিদে জিরানা: নবীজির (সা.) ওমরার স্মৃতিবিজড়িত স্থান

মসজিদে জিরানা সৌদি আরবের মক্কা নগরীর উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ। ইসলামের ইতিহাসে অষ্টম হিজরিতে সংঘটিত হুনাইনের যুদ্ধ-পরবর্তী একটি গুরুত্বপূর্ণ ঘটনার কারণে এই স্থান বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে।

অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের পর হুনাইনের যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করেন। যুদ্ধ শেষে রাসুলুল্লাহ (সা.) জিরানা এলাকায় অবস্থান করেন। সেখানে তিনি হাওয়াজিন গোত্রের যুদ্ধলব্ধ সম্পদ বণ্টন করেন। এরপর এই স্থান থেকেই ওমরার নিয়তে ইহরাম বাঁধেন এবং মক্কায় গিয়ে ওমরা আদায় করেন।

এ কারণে মসজিদে জিরানা মুসলমানদের কাছে বিশেষ ঐতিহাসিক গুরুত্ব বহন করে। আজও অসংখ্য মুসল্লি ও ওমরাযাত্রী এই মসজিদে আসেন, নফল নামাজ আদায় করেন এবং এখান থেকে ওমরার ইহরাম বাঁধেন।

রাসুলুল্লাহ (সা.)-এর জীবনে ৪টি ওমরা

রাসুলুল্লাহ (সা.) হিজরতের পর জীবনে মোট ৪বার ওমরা আদায় করেছেন। বিষয়টি হাদিসের নির্ভরযোগ্য বর্ণনায় স্পষ্টভাবে উঠে এসেছে—

হজরত আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন—

سَأَلْتُ أَنَسًا ـ رضى الله عنه ـ كَمِ اعْتَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم قَالَ أَرْبَعٌ: عُمْرَةُ الْحُدَيْبِيَةِ فِي ذِي الْقَعْدَةِ، وَعُمْرَةٌ مِنَ الْعَامِ الْمُقْبِلِ فِي ذِي الْقَعْدَةِ، وَعُمْرَةُ الْجِعْرَانَةِ إِذْ قَسَمَ غَنِيمَةَ حُنَيْنٍ، وَعُمْرَةٌ مَعَ حَجَّتِهِ

‘আমি আনাস (রা.)-কে জিজ্ঞাসা করলাম, নবীজি (সা.) কতবার ওমরা করেছেন? তিনি বললেন, চারবার। প্রথমটি হুদায়বিয়ার ওমরা, যখন মুশরিকরা তাকে বাধা দিয়েছিল। দ্বিতীয়টি পরবর্তী বছর যুলকদ মাসে। তৃতীয়টি জিরানার ওমরা, যখন তিনি হুনাইনের যুদ্ধলব্ধ সম্পদ বণ্টন করেছিলেন। আর চতুর্থটি ছিল তার হজের সঙ্গে।’ (বুখারি ১৭৭৮)

চারটি উমরার সংক্ষিপ্ত পরিচয়—

১. হুদায়বিয়ার ওমরা: ষষ্ঠ হিজরিতে রাসুলুল্লাহ (সা.) সাহাবিদের নিয়ে ওমরার উদ্দেশ্যে মক্কার দিকে যাত্রা করেন। কিন্তু মুশরিকরা তাকে মক্কায় প্রবেশে বাধা দেয়। পরে হুদায়বিয়ার সন্ধি সম্পাদিত হয়।

২. ওমরাতুল কাজা: সপ্তম হিজরিতে হুদায়বিয়ার সন্ধির শর্ত অনুযায়ী রাসুলুল্লাহ (সা.) সাহাবিদের নিয়ে মক্কায় প্রবেশ করেন এবং ওমরা আদায় করেন।

৩. জিরানার ওমরা: অষ্টম হিজরিতে হুনাইনের যুদ্ধের পর জিরানা থেকে ইহরাম বেঁধে তিনি ওমরা আদায় করেন।

৪. হজের সঙ্গে ওমরা: দশম হিজরিতে বিদায় হজের সফরে তিনি হজের সঙ্গে ওমরা আদায় করেন।

এই চারটি ওমরার বিবরণ আমাদের কাছে রাসুলুল্লাহ (সা.)-এর ইবাদত ও জীবনের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অধ্যায় হিসেবে সংরক্ষিত রয়েছে।

পবিত্র কুরআনে ওমরা আদায়ের নির্দেশনা

ওমরা ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা হজ ও ওমরা পূর্ণ করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন—

وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ

‘তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ ও উমরা পূর্ণ কর।’ (সুরা আল-বাকারা: আয়াত ১৯৬)

এই আয়াত থেকে বোঝা যায়, হজ ও ওমরা উভয়ই আল্লাহর সন্তুষ্টি অর্জনের গুরুত্বপূর্ণ ইবাদত। একজন মুসলমানের কাছে পবিত্র কাবা জিয়ারত, তাওয়াফ এবং আল্লাহর ঘরে ইবাদত করার আকাঙ্ক্ষা জীবনের অন্যতম বড় আধ্যাত্মিক প্রাপ্তি।

জিরানা মসজিদের ঐতিহাসিক গুরুত্ব আজও অমলিন।

সময়ের পরিক্রমায় মসজিদে জিরানায় বিভিন্ন সময়ে সংস্কার ও সম্প্রসারণ হয়েছে। আধুনিক সুযোগ-সুবিধা যুক্ত হলেও এর ঐতিহাসিক পরিচয় অটুট রয়েছে। সৌদি আরবের সরকারি পর্যটনবিষয়ক তথ্যেও মসজিদটিকে মক্কার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিশেষ করে মক্কায় অবস্থানরত যেসব মুসলমান নতুন করে ওমরা আদায় করতে চান, তাদের জন্য জিরানা ইহরাম বাঁধার একটি পরিচিত স্থান। এখান থেকে ইহরাম বেঁধে তারা পবিত্র মসজিদুল হারামের উদ্দেশ্যে যাত্রা করেন।

তবে মনে রাখতে হবে, মসজিদে জিরানার ঐতিহাসিক মর্যাদা স্বীকৃত হলেও সেখানে বিশেষ কোনো নামাজ বা নির্দিষ্ট সংখ্যায় ইবাদত করার আলাদা ফজিলত সহিহ হাদিসে প্রমাণিত নয়। এর মূল গুরুত্ব রাসুলুল্লাহ (সা.)-এর জীবনের সঙ্গে ঐতিহাসিক সম্পর্কের কারণে।

মসজিদে জিরানা শুধুমাত্র একটি ঐতিহাসিক স্থাপনা নয়; এটি মুসলিম উম্মাহর হৃদয়ে নবীপ্রেম ও ইসলামের ইতিহাসের এক স্মরণীয় অধ্যায়। যে ভূমি থেকে রাসুলুল্লাহ (সা.) ওমরার ইহরাম বেঁধে পবিত্র কাবার দিকে যাত্রা করেছিলেন, সেই স্থানের কথা জানলে একজন মুমিনের হৃদয়ে মক্কা জিয়ারতের আকাঙ্ক্ষা আরও গভীর হয়।

আমাদের উচিত রাসুলুল্লাহ (সা.)-এর জীবনী জানা, তার সুন্নাহ অনুসরণ করা এবং তার প্রতি ভালোবাসাকে নিজেদের জীবনে বাস্তবায়ন করা। শুধু ঐতিহাসিক স্থান পরিদর্শন নয়, বরং তার আদর্শ অনুসরণ করাই হোক আমাদের নবীপ্রেমের প্রকৃত বহিঃপ্রকাশ।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র মক্কা-মদিনা জিয়ারত, বাইতুল্লাহর তাওয়াফ এবং রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসারে ওমরা ও হজ আদায়ের সৌভাগ্য দান করুন। জান্নাতুল ফিরদাউসে তার সান্নিধ্য নসিব করুন—

اللَّهُمَّ ارْزُقْنَا زِيَارَةَ بَيْتِكَ الْحَرَامِ، وَالصَّلَاةَ فِي مَسْجِدِ نَبِيِّكَ، وَاجْمَعْنَا بِحَبِيبِنَا مُحَمَّدٍ ﷺ فِي الْفِرْدَوْسِ الْأَعْلَى।

উচ্চারণ: ‘আল্লাহুম্মারযুক্বনা যিয়ারাতা বাইতিকাল হারাম, ওয়াস সালাতা ফি মাসজিদি নাবিয়্যিকা, ওয়ামাঅনা বিহাবিবিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ফিল ফিরদাউসিল আ’লা।’

অর্থ: ‘হে আল্লাহ! আমাদের আপনার পবিত্র ঘর জিয়ারত, আপনার নবীর মসজিদে নামাজ আদায় এবং আমাদের প্রিয় বী মুহাম্মদ (সা.)-এর সঙ্গে জান্নাতুল ফিরদৌসে একত্র হওয়ার সৌভাগ্য দান করুন। আমিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, ১০ আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫০ এম


গোপালগঞ্জের কোটালীপাড়ায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, ১০ আহত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এই সংঘর্ষের সময় পাঁচটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে।

সোমবার সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার দক্ষিণ হিরণ গ্রামে সংঘর্ষটি ঘটে।

আহতদের মধ্যে মশিউর রহমান (৪২), মিকাইল ইসলাম (৫২) এবং জায়েদ শেখ (৩৬) কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তাদের মধ্যে মিকাইল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এর আগে, সমাবেশে দাঁড়ানোকে কেন্দ্র করে সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা শহরের লঞ্চঘাট বটতলা গোলচত্বর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে ১০ জন আহত হন এবং ১০টি দোকান ভাঙচুর করা হয়।

কোটালীপাড়ায় সংঘর্ষের কারণ

স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের হিরন ইউনিয়নের নেতা–কর্মীরা আজ সন্ধ্যায় একটি মিছিল বের করেন। যখন মিছিলটি দক্ষিণ হিরণ গ্রামে পৌঁছায়, তখন হিরণ ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা মশিউর রহমানের সঙ্গে অন্য সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুন্সী রইচ উদ্দিনের ভাই শফিকুল ইসলামের মধ্যে কথা–কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে, যার ফলে ১০ জন আহত হন এবং পাঁচটি দোকান ভাঙচুরের শিকার হয়।

সংঘর্ষের বিষয়ে মশিউর রহমান সাংবাদিকদের জানান, ‘মিছিল নিয়ে আমরা দক্ষিণ হিরণ গ্রামে পৌঁছালে শফিকুল ইসলাম লোকজন নিয়ে আমাদের ওপর হামলা করে। হামলায় আমিসহ কয়েকজন আহত হই।’ তিনি দাবি করেন, শফিকুলের ভাই মুন্সী রইচ উদ্দিন জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত।

অপরদিকে, শফিকুল ইসলাম সাংবাদিকদের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বড় ভাই বিদেশে থাকেন। তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। আমি দীর্ঘ দিন ধরে ছাত্রলীগ করে আসছি। আমার ভাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। সে বিরোধ থেকে আমার ওপর আগে হামলা হয়। হামলায় আমিসহ কয়েকজন আহত হয়েছি। এ ছাড়াও আমাদের পাঁচটি দোকানঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।’

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন চন্দ্র দেবনাথ বলেন, দুই পক্ষের সংঘর্ষের বিষয়ে তিনি শুনেছেন, তবে এখন পর্যন্ত কেউ এ বিষয়ে অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫০ এম


খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

রাজধানীর খিলগাঁও পুলিশ ফাঁড়ির পাশে অবস্থিত রেললাইনে ট্রেনের ধাক্কায় একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু ঘটেছে। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৬৫ বছর বলে ধারণা করা হচ্ছে।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে, যখন তিনি রেললাইন ধরে হাঁটছিলেন, তখন ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার দিকে তার মৃত্যু হয়।

উদ্ধারকারী পথচারী আলভি হোসেন এই ঘটনার বিস্তারিত তথ্য প্রদান করেছেন।

নিহতের পরনে ছিল একটি চেক লুঙ্গি এবং হাফহাতা গেঞ্জি। তবে তার পরিচয় এখনও জানা যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%