প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝিনাইদহের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক পাঁচজনের ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ পাওয়ার পর আদালত তাদেরকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) কালীগঞ্জ থানার এসআই রানা প্রতাপ ঘোষ ও এসআই মো. মারুফ হাসান তাদের সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পাঁচজনকে আটক করেন। পরে তাদের ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ পাওয়া গেলে আদালতে সোপর্দ করা হয়।
আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে তাদেরকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন— কালীগঞ্জ উপজেলার ষাটবাড়ীয়া গ্রামের জুয়েল মন্ডল (৩৫), যাকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়। বালিয়াডাঙ্গা গ্রামের সম্রাট মির্জা (১৯) এবং ঈশ্বরবা গ্রামের সম্রাট বিশ্বাসকে (২০) ১০ মাস করে সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
এছাড়া, বালিয়াডাঙ্গা গ্রামের মাহিন ইসলাম (২০) ও ইমন মির্জা (২৮) সাত মাস করে সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানা করা হয়। আদালত জরিমানা অনাদায়ে জুয়েল মন্ডলকে অতিরিক্ত ১৫ দিন, সম্রাট মির্জা ও সম্রাট বিশ্বাসকে ১৪ দিন করে এবং মাহিন ইসলাম ও ইমন মির্জাকে সাত দিন করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী বলেন, "মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় এ দণ্ড প্রদান করা হয়।" বিচারিক কার্যক্রম শেষে আদালত দণ্ডপ্রাপ্ত পাঁচজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন