প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজবাড়ী, ২৭ অক্টোবর, ২০২৬ : রাজবাড়ীর ৬৬টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির কার্যক্রমকে উন্নত ও সম্প্রসারিত করার উদ্দেশ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মো. তারিফ-উল-হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল।
স্বাগত বক্তব্য প্রদান করেন মহিলা বিষয়ক অধিদপ্তর, রাজবাড়ীর উপ পরিচালক মো. আজমীর হোসেন। এ সময় এনজিও বিষয়ক নেত্রী শেহনাজ ইসলাম (জুলিয়া) উপস্থিত ছিলেন।
রাজবাড়ী সদর উপজেলার ৬১টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির জন্য সাধারণ অনুদান হিসেবে ১৪ লাখ ৬৬ হাজার ৯শ’ টাকা এবং বালিয়াকান্দি উপজেলার পাঁচটি সমিতির জন্য ১ লাখ ২১ হাজার ৪শ’ টাকার চেক বিতরণ করা হয়। ফলে মোট ৬৬টি সমিতির জন্য ১৫ লাখ ৮৮ হাজার ৩শ’ টাকার চেক হস্তান্তর করা হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তরের সূত্রে জানা গেছে, রাজবাড়ী জেলায় বর্তমানে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সংখ্যা ২৪২টি। এর মধ্যে সক্রিয় সমিতির সংখ্যা ১৯০টি। গত বছর জেলায় অনুদানের জন্য ১১৮টি সমিতির প্রস্তাব পাঠানো হয়েছিল। এর মধ্যে ১০৫টি সমিতির জন্য ক, খ ও গ শ্রেণিতে সাধারণ অনুদান হিসেবে ২৫ লাখ ৩৯ হাজার ৬শ’ টাকার চেক বিতরণ করা হয়েছে।
এছাড়া, দু’টি সমিতির জন্য ঘূর্ণায়মান অনুদান হিসেবে এক লাখ টাকা এবং ৬টি সমিতির জন্য স্বেচ্ছাধীন অনুদান হিসেবে ২ লাখ ৮ হাজার ২শ’ টাকার চেক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কাছ থেকে গ্রহণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন