প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অবসরপ্রাপ্ত ব্যাংকার ফাতেমা মামুনের মৃত্যু ঘটেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সময় তার বয়স ছিল ৭৫ বছর। তিনি অধ্যাপক ও ইতিহাসবিদ মুনতাসীর মামুনের স্ত্রী ছিলেন।
পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টা ৩০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ফাতেমা মামুনের মৃত্যু ঘটে।
ফাতেমা মামুন তার মেয়ে রয়া মুনতাসীর, দুই ছেলে মিসবাহউদ্দিন মুনতাসীর ও নাবিল মুনতাসীর এবং পাঁচজন নাতি–নাতনি রেখে গেছেন।
চাঁদপুরের কচুয়ায় জানাজা শেষে তাকে দাফন করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন