প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনা জেলা কারাগার (পুরাতন) থেকে সীমানাপ্রাচীর টপকে পালিয়ে যাওয়া হাজতি ইমন মাঝিকে কারা কর্তৃপক্ষ পুনরায় গ্রেফতার করেছে। পালানোর সময়ের মাত্র তিন ঘণ্টার মধ্যে আবারও তাকে আইনের আওতায় আনা হয়।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে ইমন মাঝি কারাগার থেকে পালিয়ে যান। পরে রাতে সোয়া ৮টার সময় সাচিবুনিয়ার তার বাড়ির পাশের এলাকা থেকে তাকে পুনরায় গ্রেফতার করে কারা পুলিশ।
কারা সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে ইমন মাঝি কারাগারের পুরুষ ওয়ার্ড থেকে কৌশলে মহিলা ওয়ার্ড সংলগ্ন বাথরুমের কাছে পৌঁছান। এরপর বাথরুমের পাইপ বেয়ে কারাগারের পূর্ব পাশের সীমানাপ্রাচীর টপকে পালিয়ে যান। বিষয়টি ধরা পড়ার সঙ্গে সঙ্গে কারা কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করে এবং তাকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করে।
পালিয়ে যাওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কারাগারে জরুরি সতর্ক সংকেত হিসেবে পাগলা ঘণ্টা বাজানো হয় এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। একই সঙ্গে কারারক্ষীদের একাধিক দল সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করতে শুরু করে। টানা অনুসন্ধান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালিয়ে যাওয়ার তিন ঘণ্টার মধ্যেই ইমন মাঝিকে পুনরায় গ্রেফতার করা হয়। পরে তাকে আবারও কারাগারে নিয়ে যাওয়া হয়।
জেল সুপার আবু সায়েম বলেন, ‘দ্রুত অভিযানের মাধ্যমে পলাতক হাজতিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। একই সঙ্গে কীভাবে তিনি কারাগার থেকে পালাতে সক্ষম হলেন, সেটিও তদন্ত করেছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা প্রতিরোধে কারাগারের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন