প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাঁচপাখিয়া গ্রামে ট্রাক্টরের চাপায় নিহত হয়েছে তাওহীদ (১০) নামের এক মাদ্রাসা ছাত্র। রোববার সকালে ভাই ভাই মোল্লা ব্রিকস ইটভাটায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত তাওহীদ জসিম শেখের ছেলে এবং সে স্থানীয় একটি মাদ্রাসার ৩য় শ্রেণীর ছাত্র।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, সকালে তাওহীদ ইটভাটায় খেলা করছিল। এসময় ভাটার মাটি টানা ট্রাক্টর পেছনে যাওয়ার সময় শিশুটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাওহীদ মারা যায়। খবর পেয়ে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, "দুর্ঘটনায় শিশুটি মারা গেছে। পরিবার থেকে অভিযোগ দিলে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। অভিযোগ না দিলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।"
চরমপন্থি পরিচয়ে কৃষকের বাড়িতে হানা
এদিকে, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী গ্রামে হামিদুল ইসলাম মালিথার একটি কৃষকের বাড়িতে দস্যুতার ঘটনা ঘটেছে। রবিবার ভোর রাতে উপজেলার ত্রিবেণী গ্রামে এই ঘটনা ঘটে।
কৃষক হামিদুল মালিথা জানান, রাত সাড়ে ৩ টার দিকে একদল দুস্কৃতিকারী নিজেদের চরমপন্থি দলের সদস্য পরিচয় দিয়ে বাড়িতে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে নগদ টাকা, রুপার গহনা ও ইজিবাইক নিয়ে চলে যায়।
এ ঘটনার পর আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে হাত পা বাঁধা অবস্থায় তাদের উদ্ধার করে। দস্যুতার পর পার্শ্ববর্তী ইবি থানা পুলিশ লুণ্ঠিত ইজিবাইকটি উদ্ধার করতে সক্ষম হলেও কাউকে আটক করতে পারেনি।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, "ত্রিবেনী গ্রামে একটি দস্যুতার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে। যারা এর সাথে জড়িত তাদের শনাক্ত করে দ্রুতই আইনের আওতায় আনার চেষ্টা চলছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন