প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের আমুর অঞ্চলে একটি গ্যাস-রাসায়নিক কমপ্লেক্সে ভয়াবহ আগুনের ঘটনায় সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন চীনের নাগরিক রয়েছেন।
এছাড়া, ৯ জন নিখোঁজ রয়েছে।
বুধবার কমপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের ঘটনায় মোট ১৫২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অন্য হাসপাতালে স্থানান্তরের জন্য একটি জরুরি সেবা বিমান ঘটনাস্থলে পৌঁছেছে।
রাশিয়ার সিবুর এবং চীনের সিনোপেকের যৌথ প্রকল্প হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানটি বিশ্বের অন্যতম বৃহৎ পলিথিন ও পলিপ্রোপিলিন উৎপাদনকারী কমপ্লেক্স। তবে, এটি এখনও উৎপাদন শুরু করেনি এবং উৎপাদন শুরুর প্রস্তুতি চলছিল। রাশিয়ার বড় শিল্প ও অবকাঠামো প্রকল্পগুলোতে বিদেশি শ্রমিকদের নিয়োগ দেওয়া সাধারণ বিষয়।
এসব প্রকল্পে চীনা শ্রমিকদেরও নিয়োগ দেওয়া হয়ে থাকে।
রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, শিল্প নিরাপত্তা বিধি লঙ্ঘন হয়েছে কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে আগুনের প্রকৃত কারণও তদন্তের আওতায় রয়েছে। উৎপাদন শুরু হলে, আমুর গ্যাস-রাসায়নিক কমপ্লেক্স বছরে প্রায় ২৩ লাখ টন পলিথিন এবং ৪ লাখ টন পলিপ্রোপিলিন উৎপাদনের সক্ষমতা অর্জন করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন