প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আলজিয়ার্সের পূর্বাঞ্চলে আলজেরিয়ার রাজধানীতে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেক যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (৩১ জুলাই) উপকূলস্থ শহর বুমেরদেসের নিকট এই দুর্ঘটনা ঘটে। দেশের বেসামরিক সুরক্ষা বিভাগ জানায়, দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পর পরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের দ্রুত সময়ের মধ্যে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে আলজেরিয়ার প্রধানমন্ত্রী সিফি ঘরিয়েব ঘটনাস্থলে পরিদর্শন করেন। তিনি Rescue operation এবং জরুরি সেবা কার্যক্রমের খোঁজ নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথাও বলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়, তা তদন্ত করে দেখা হচ্ছে। বাসটির কারিগরি অবস্থা, সড়কের পরিস্থিতি এবং চালকের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।
আলজেরিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে গেছে। গত বছরের আগস্টে আলজিয়ার্সের নিকটে আরেকটি বাস দুর্ঘটনায় ১৮ জন নিহত হন। একই বছরে ডিসেম্বরে দক্ষিণাঞ্চলের বেচার এলাকায় বাস উল্টে আরও ১৪ জন মারা যান।
আলজেরিয়ার সড়ক নিরাপত্তা কর্তৃপক্ষের তথ্য অনুসারে, গত বছরে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৩ হাজার ৮৩৮ জন নিহত হয়েছেন এবং ৩৭ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এ পরিস্থিতি দেশটির সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
তথ্য সূত্র- বিবিসি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন