প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খাগড়াছড়ি পৌর শহরের মহাজন পাড়ায় পার্কিং করে রাখা একটি বিআরটিসি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) ভোরে আগুন লাগার সময় বাসটির ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক। তাঁর চিৎকারে আশপাশের লোকজনের নজরে আসে ঘটনাটি।
স্থানীয় সূত্র জানায়, ভোর আনুমানিক ৪টা ২৫ মিনিটে বাসটিতে আগুন দেখতে পান চালক। পরে তাঁর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বাসটির ভেতরের অংশ পুড়ে যায়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কায় কিসলু বলেন, বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাসটিতে আগুন লাগার প্রকৃত কারণ এবং এতে কারা জড়িত, তা তদন্ত শেষে জানা যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন