প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ঐতিহ্যবাহী ফজুমিয়ারহাট বাজারে পরিবেশ সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে সামাজিক ও সেবামূলক সংগঠন ‘ফজুমিয়ার হাট আল ইনসাফ ফাউন্ডেশন’। সংগঠনটির বিশেষ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্বেচ্ছাসেবীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
কর্মসূচি সূত্রে জানা যায়, এলাকার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র ফজুমিয়ারহাট বাজারকে পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যসম্মত রাখতে এ উদ্যোগ নেওয়া হয়। অভিযানের অংশ হিসেবে বাজারের প্রধান সড়ক, অলিগলি, ড্রেন ও ময়লা-আবর্জনা জমে থাকা স্থানগুলো পরিষ্কার করা হয়। পাশাপাশি জমে থাকা বর্জ্য অপসারণ করে নির্ধারিত স্থানে ফেলা হয়।
আল ইনসাফ ফাউন্ডেশনের দায়িত্বশীল ব্যক্তিরা জানান, বাজারের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং পথচারী, ক্রেতা ও বিক্রেতাদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সবার নাগরিক দায়িত্ব। শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে সামাজিক সংগঠন হিসেবে নিজেদের দায়বদ্ধতা থেকে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও পরিবেশ সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে ফজুমিয়ারহাট বাজারের ব্যবসায়ী ও স্থানীয় পথচারীরা আল ইনসাফ ফাউন্ডেশনের এ উদ্যোগের প্রশংসা করেছেন। তাঁরা বলেন, সংগঠনটির এ ধরনের সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। নিয়মিত এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে বাজারের সার্বিক পরিবেশের উন্নতির পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বাড়বে।
পরিচ্ছন্নতা অভিযানে আল ইনসাফ ফাউন্ডেশনের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজের সদস্য ও সংগঠনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার আহ্বান জানান সংগঠনের নেতৃবৃন্দ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন