প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল জানিয়েছেন, রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় নিয়োগপ্রাপ্তদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হবে। শুক্রবার রাতে তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে রফিকুল ইসলাম জামাল উল্লেখ করেন, রাজাপুর-কাঠালিয়ায় মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসায় কমিটি কর্তৃক নিয়োগপ্রাপ্তদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক হবে।
তিনি একই পোস্টে আরও জানান, "কোনো নিয়োগ-বাণিজ্য হবে না।" এর আগে, রফিকুল ইসলাম জামাল মাদকবিরোধী অবস্থানের কথা জানিয়ে রাজাপুর ও কাঁঠালিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন কমিটিতে পদপ্রত্যাশীদের জন্য ডোপ টেস্টের প্রয়োজনীয়তা তুলে ধরেছিলেন।
বর্তমানে ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন রফিকুল ইসলাম জামাল। গত ১৬ সেপ্টেম্বর, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পর, তাকে দেয়া সংবর্ধনায়ও তিনি মাদক ও নিয়োগ বাণিজ্য বন্ধে বিভিন্ন প্রতিশ্রুতি প্রদান করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন