প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাকেরগঞ্জ উপজেলার ৬নং ফরিদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার তাঁর বক্তব্য কাটছাঁট করে বিভ্রান্তি ও অপপ্রচার ছড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
গত ৭ নভেম্বর সন্ধ্যায় নিজ বাড়িতে আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি তাঁর রাজনৈতিক পরিচয়, দলের দুঃসময়ে ভূমিকা এবং সাম্প্রতিক অপপ্রচার সম্পর্কে সাংবাদিকদের সামনে বক্তব্য তুলে ধরেন।
লিখিত বক্তব্যে জানানো হয়, ১৯৮৯ সালে বাবার মৃত্যুর পর সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী অধ্যক্ষ ইউনুস খান খানের হাত ধরে তিনি রাজনীতিতে আসেন। তাঁর মৃত্যুর পর বরিশাল-৬ আসনের বর্তমান সংসদ সদস্য, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের হাতকে শক্তিশালী করতে এবং ইউনিয়নে দলকে সুসংগঠিত করতে ২০০৪ সাল থেকে তাঁর সঙ্গে রাজনীতি করে আসছেন।
সে সময় ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন ডা. মোশাররফ হোসেন, সানু তালুকদার। তিনি তখন ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। ওই সময় সভাপতি পদে তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হয়। পরে নেতা আবুল হোসেন খানের আহ্বানে তিনি সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব গ্রহণ করেন এবং এখন পর্যন্ত সেই দায়িত্ব পালন করে আসছেন।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, আওয়ামী লীগের দুঃশাসন আমলে দল থেকে কেউ চেয়ারম্যান প্রার্থী হতে চায়নি। ২০১১ সালের ইউপি নির্বাচনে নেতা আবুল হোসেন খানের নির্দেশে তিনি দলের চেয়ারম্যান প্রার্থী হন। দলের দুঃসময়ে অনেক নির্যাতন সহ্য করেও এবং নানা বাধা-বিপত্তির মধ্যেও দায়িত্ব পালন করে গেছেন।
এ সময় তিনি স্পষ্ট করে বলেন, এখন দলের সুসময়। এখন অনেকেই নেতা হতে চায়, চেয়ারম্যান প্রার্থী হতে চায়। তিনি কাউকে প্রার্থী হতে নিষেধ করেননি। কারও বিরুদ্ধে কোনো অভিযোগও করেননি।
অপপ্রচারের বিষয়ে তিনি অভিযোগ করেন, ৭ নভেম্বর নিজ বাড়িতে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি উপদেশমূলক ও উদাহরণমূলক বক্তব্য দিয়েছিলেন। ২০ মিনিটের বেশি সময়ের বক্তব্যের মাঝখান থেকে মাত্র ৩০ সেকেন্ডের অংশ কাটছাঁট করে একটি স্বার্থান্বেষী মহল তাঁর প্রতি হিংসার কারণে দলকে ছোট ও হেয়প্রতিপন্ন করতে বক্তব্যটি বিকৃত করে ভিন্ন খাতে উপস্থাপন করেছে।
তাঁর নাম ব্যবহার করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পক্ষে-বিপক্ষে লেখালেখি করা হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। এ প্রসঙ্গে তিনি জানান, তিনি শুধু জিএম সিকদার নামে একটি ফেসবুক আইডি ব্যবহার করেন। এ ছাড়া তাঁর অন্য কোনো আইডি নেই। তাঁর নামে প্রচারিত অন্য কোনো লেখার সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই।
সংবাদ সম্মেলনের শেষে তিনি বলেন, তাঁর পুরো বক্তব্যের মধ্যে ভুলক্রমে বা ভুলবশত, যাকে ইংরেজিতে স্লিপ অব টাং বলা হয়, এমন কোনো শব্দ উচ্চারিত হয়ে থাকলে তিনি তার জন্য অনুশোচনা ও দুঃখ প্রকাশ করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন