০৩:৪০ পি.এম
শিক্ষকদের ভালো কাজের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে ‘সেরা শিক্ষক’ নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এ জন্য ১৪টি মানদণ্ড নির্ধারণ করেছে।
এই মানদণ্ডের ভিত্তিতে যোগ্য শিক্ষকদের পদক ও পুরস্কার প্রদান করার ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) তারিখে মাউশির একটি চিঠিতে এই নির্দেশনা প্রদান করা হয়।
আরও পড়ুন: কাজের সময় হঠাৎ লুটিয়ে পড়লেন পোশাক শ্রমিক, সিসিটিভি ফুটেজে দেখা গেল খারাপ আচরণ
চিঠিতে উল্লেখ করা হয়, গত ২৮ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ পরিদর্শন করেন। এই পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী শিক্ষার মানোন্নয়নে কর্মপরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়নের জন্য সদয় নির্দেশনা প্রদান করেন।
এই লক্ষ্যে শিক্ষকদের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পদক ও পুরস্কারের ব্যবস্থা করে তাদের পাঠদান ও নেতৃত্বগুণ বিকাশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
সেরা শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে বিবেচিত মানদণ্ডের মধ্যে রয়েছে শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা এবং শিক্ষা উপকরণ ব্যবহারে দক্ষতা।
এছাড়া মূল্যায়নে পারদর্শিতা, প্রশ্নপত্র প্রণয়ন, উত্তরপত্র মূল্যায়নে দক্ষতা, ছাত্র-ছাত্রী, অভিভাবক, সহকর্মী ও কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতার মনোভাবও গুরুত্ব দেওয়া হবে।
আরও পড়ুন: বিএডিসিসহ কৃষি ফার্মের শ্রমিকদের নিয়মিতকরণ ও মজুরি বাড়ানোর দাবি
শিক্ষকের চারিত্রিক দৃঢ়তা, ব্যক্তিত্ব, সততা ও উদ্যম; পোশাক-পরিচ্ছদ ও চ্যালেঞ্জ গ্রহণের সক্ষমতা এবং শ্রেণিকক্ষে প্রযুক্তি ব্যবহারের দক্ষতাও মূল্যায়নের আওতায় থাকবে।
পাঠ্যপুস্তক প্রণয়নে অবদান, পেশাগত বা গবেষণামূলক সৃজনশীল প্রকাশনা এবং গুণগতমানের শিক্ষার উদ্ভাবনী/ সৃজনশীল উদ্যোগ ও উত্তম চর্চার নির্দেশনার ভূমিকা বিবেচনা করা হবে।
এছাড়া কমিটির কাজে দক্ষতা, আর্থিক শৃঙ্খলা, কার্যকর শ্রেণি কার্যক্রম পরিচালনায় পারদর্শিতা এবং সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস ও স্বাস্থ্যবিধি অনুযায়ী প্রতিষ্ঠান পুনঃসজ্জিতকরণও সেরা শিক্ষক নির্বাচনের মানদণ্ড হিসেবে রাখা হয়েছে।
আরও পড়ুন: চিফ হুইপ: তারেক জিয়া নন, উনি ‘আরেক জিয়া’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন