০১:৫৭ এম
ঝিনাইদহে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে শ্রাবন নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু ঘটে পানিতে ডুবে।
রোববার (১ নভেম্বর) ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই এলাকার একটি ইটভাটার পুকুরে এই দুঃখজনক ঘটনা ঘটে। পরে বিকেলের দিকে ডুবুরি এসে তার মৃতদেহ উদ্ধার করে।
নিহত শ্রাবন ঝিনাইদহ শহরের মাজমাদার পাড়ার ব্যবসায়ী সুমন হকের পুত্র। তিনি ঝিনাইদহ কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় পাশ করেছেন এই বছর।
আরও পড়ুন: জাতীয় যুব পুরস্কার-২০২৬ পেলেন নেছারাবাদের শিরিন খানম
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, তিন বন্ধু মিলে শহরতলীর পাগলাকানাই এলাকার গভীর পুকুরে গোসল করতে নামে। তারা পুকুরে প্রায় আধাঘণ্টা ধরে গোসল করে। এক পর্যায়ে পানিতে ডুব দিয়ে দুই বন্ধু উপরে উঠে আসে কিন্তু শ্রাবন পানিতে ডুবে যায়। এ সময় তার সহপাঠীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে খুলনা থেকে ডুবুরিদলের সদস্যরা এসে শ্রাবণের মরদেহ উদ্ধার করে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান এই বিষয়টি নিশ্চিত করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন