প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২৯ বছর বয়সে তিনি প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পেলেন, ডিফেন্ডার মারকোস সেনেসি। লিওনার্দো বালের্দির ইনজুরির কারণে কোচ লিওনেল স্কালোনি তাকে শেষ মুহূর্তে আর্জেন্টিনার বিশ্বকাপ দলে যোগ দেওয়ার জন্য ডেকেছেন। আর এর মাধ্যমে সেনেসির বিশ্বকাপে খেলার স্বপ্নপুরণ হতে যাচ্ছে।
অবাক হওয়ার বিষয় হলো, জাতীয় দলে ডাক পাওয়ার সময় তিনি স্পেনের ইবিজায় ছুটি কাটাচ্ছিলেন। সেখানে তার গার্লফ্রেন্ডকে বাইরে ডিনার করতে যাওয়ার ঠিক পূর্ব মুহূর্তে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি তাকে ফোন করেন। তখন তিনি জাতীয় দলের সঙ্গে বিশ্বকাপে যোগ দেওয়ার বিষয়টি জানান। এই সংবাদে মার্কোস আবেগাপ্লুত হয়ে পড়েন এবং উচ্ছ্বসিত হয়ে লাফাতে শুরু করেন।
ইবিজায় থাকলেও তিনি ফিটনেস রুটিন বন্ধ করেননি। কেননা শেষ মুহূর্তে ডাক পাওয়ার সম্ভাবনা ছিল, এবং তার নতুন ক্লাবের প্রি-সিজনও সামনে ছিল।
এর আগে ইউরোপে মৌসুম শেষ হওয়ার পর তিনি মায়ামিতে আর্জেন্টিনা দলের প্রাথমিক তালিকার জন্য অপেক্ষা করছিলেন। দলে না থাকায় তিনি স্পেনের দ্বীপ ইবিজায় গিয়েছিলেন।
সেনেসি বর্তমানে তার ক্যারিয়ারের সেরা সময়ে আছেন। ইংলিশ ক্লাব বোর্নমাউথ থেকে টটেনহ্যামে তিনি নাম লিখিয়েছেন।
ইংলিশ প্রিমিয়ার লিগে তার বোর্নমাউথের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স ছিল। চার মৌসুমে তিনি ১২৯টি ম্যাচ খেলেছেন এবং ৬টি গোল করেছেন। রক্ষণভাগে তার পারফরম্যান্সের জন্য ক্লাবটি ভালো অবস্থানে পৌঁছেছে, যার কারণে ইউরোপা লিগে খেলার সুযোগও পেয়েছে। তার এই পারফরম্যান্সে বার্সেলোনার মতো বড় ক্লাবও তার প্রতি আগ্রহ প্রকাশ করে। শেষ পর্যন্ত তিনি ফ্রি ট্রান্সফারে টটেনহ্যামে যোগ দিয়েছেন।
টটেনহ্যামে তিনি আরেক আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোর সঙ্গে সেন্টার-ব্যাকে জুটি বাঁধবেন বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন