প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের একটি পরিত্যক্ত ডোবা থেকে খাইরুননেছা (৬৫) নামে এক বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জেলার দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত মনফর আলীর স্ত্রী।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে জাহাঙ্গীরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় বাসিন্দারা ওই গ্রামের জনৈক রহিমার একটি পরিত্যক্ত ডোবায় এক নারীর মরদেহ ভাসতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে সুনামগঞ্জ সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পরপরই নিহত নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৬০ থেকে ৬৫ বছর। মাথার চুলে মেহেদি লাগানো ছিল। পরে পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় বিভিন্ন তথ্যের ভিত্তিতে তার পরিচয় শনাক্ত করা হয়।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বৃদ্ধা কীভাবে ওই ডোবায় গেলেন এবং তার মৃত্যুর প্রকৃত কারণ কী- তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন