ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জুলাইয়ে স্বাভাবিকের চেয়ে ৩৫.৬ শতাংশ বেশি বৃষ্টিপাত


জুলাইয়ে স্বাভাবিকের চেয়ে ৩৫.৬ শতাংশ বেশি বৃষ্টিপাত

জুলাই মাসে স্বাভাবিকের তুলনায় ৩৫ দশমিক ৬ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রবিবার আবহাওয়া অফিস এক পূর্বাভাসে এই তথ্য প্রকাশ করেছে।

পূর্বাভাস অনুযায়ী, জুলাই মাসে সারাদেশে গড়ে ৬৬৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা স্বাভাবিকের তুলনায় ৩৫.৬ শতাংশ বেশি। সবচেয়ে বেশি বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে সিলেট বিভাগে, যেখানে স্বাভাবিকের তুলনায় ৩৭.৩ শতাংশ বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

এছাড়া, ময়মনসিংহ বিভাগে স্বাভাবিকের তুলনায় ০.০৫ শতাংশ কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেরুতে বিমান বিধ্বস্ত, নিহত ১৩ জন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৪ পি.এম


পেরুতে বিমান বিধ্বস্ত, নিহত ১৩ জন

পেরুর বিখ্যাত প্রত্নতাত্ত্বিক নিদর্শন ‘নাজকা লাইনস’ পরিদর্শনের সময় একটি পর্যটকবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনাটি শনিবার পেরুর নাজকা শহরের কাছে একটি মাঠে ঘটে।

নাজকার মিউনিসিপ্যাল গভর্নমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি শত শত বছর আগে স্থানীয় আদিবাসীদের তৈরি মরুভূমির বিশাল সব ভূ-চিত্র বা জিওগ্লিফ দেখানোর জন্য পর্যটকদের নিয়ে একটি সাইটসিয়িং ফ্লাইটে বের হয়েছিল। সাধারণত, এই বিশালাকার প্রাণীর প্রতিকৃতিগুলো শুধু বিমান বা ভিউয়িং টাওয়ার থেকেই পুরোপুরি স্পষ্টভাবে দেখা যায়।

পেরুর বাণিজ্য ও পর্যটন মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনায় পতিত বিমানটিতে দুই ক্রু সদস্যসহ মোট ১১ জন বিদেশি পর্যটক ছিলেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসোসিয়েশন আন্দিনা জানিয়েছে, নিহত পর্যটকদের মধ্যে দু'জন জার্মানি, দু'জন স্পেন এবং সাতজন ইতালির নাগরিক।

নিকটবর্তী ইকা শহর থেকে ছেড়ে আসা বিমানটি পরিচালনা করছিল পেরুর বিমান সংস্থা ‘অ্যারোডিয়ানা’। বিমান সংস্থার ওয়েবসাইট থেকে জানা যায়, তারা গত ১৪ বছর ধরে সেসনা গ্র্যান্ড ক্যারাভান বিমান দিয়ে নাজকা লাইনসের ওপর দিয়ে পর্যটকদের জন্য এই মনোরম ফ্লাইট পরিচালনা করে আসছে। তবে দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে এয়ারোডিয়ানা কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। বর্তমানে পেরুর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিমান দুর্ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিষেক শর্মার ব্যাটিং তাণ্ডব, ৯১ বলে করলেন ২৩৩ রান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৪ পি.এম


অভিষেক শর্মার ব্যাটিং তাণ্ডব, ৯১ বলে করলেন ২৩৩ রান

ভারতের জাতীয় ক্রিকেট দলে ব্যর্থতার মাঝেই ব্যাট হাতে ঝড় তুললেন অভিষেক শর্মা। পাঞ্জাবে এক দিনের ম্যাচে অমৃতসরের হয়ে খেলতে নেমে ৯১ বলে ২৩৩ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তিনি।

এটা মুহূর্তে ক্রিকেটমহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আন্তর্জাতিক ক্রিকেটে টানা ব্যর্থতার পর এই দ্বিশতরান যেন তাঁর পক্ষ থেকে জোরালো জবাব।

বিষয়টি সময়ের প্রতিবেদন অনুযায়ী, পাঞ্জাব আন্ত জেলা সিনিয়র এক দিনের প্রতিযোগিতায় তারন তারনের বিপক্ষে অমৃতসরের হয়ে খেলতে নেমে ব্যাটিং তাণ্ডব চালান এই ওপেনার।

তার ৯১ বলে ২৩৩ রানের ইনিংসে ছিল ১৫টি চার এবং ২৫টি ছক্কা। স্ট্রাইক রেট ছিল ২৫৬.০৪।

অভিষেকের এই বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যে অমৃতসর ৫০ ওভারে ৮ উইকেটে ৫৩৩ রান তোলে। ম্যাচের স্কোরকার্ড এবং তাঁর ব্যাটিংয়ের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এই ইনিংস এমন এক সময়ে এলো, যখন আন্তর্জাতিক ক্রিকেটে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন অভিষেক।

বছরের শুরুতে টি-টোয়েন্টি ব্যাটারদের বিশ্ব ক্রমতালিকায় এক নম্বরে থাকলেও এখন তিনি তিন নম্বরে নেমে এসেছেন।

সম্প্রতি জিম্বাবুয়ে সফরে তিন ইনিংসে মাত্র ১১ রান করেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচে ১৩১ রান এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচে ৪৯ রান করেছিলেন।

শেষ ১০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ইনিংসে তাঁর ঝুলিতে রয়েছে মাত্র একটি অর্ধশতরান।

সংখ্যার পাশাপাশি অভিষেকের আউট হওয়ার ধরনও চিন্তা বাড়িয়েছে।

জিম্বাবুয়ের বিরুদ্ধে তিন ম্যাচেই তাঁকে আউট করেন ব্লেসিং মুজারাবানি। প্রতিবারই অফ স্টাম্পের বাইরের বলে ভুল শট খেলে উইকেট হারান তিনি।

জাতীয় দলের হয়ে ধারাবাহিক ব্যর্থতার কারণে যখন প্রশ্নের মুখে পড়েছিলেন অভিষেক শর্মা, ঠিক তখনই ব্যাট হাতে বিস্ফোরক দ্বিশতরান করে নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন তিনি।

এই ইনিংস ভবিষ্যতে তাঁর আত্মবিশ্বাস ফেরাতে বড় ভূমিকা নিতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫ লাখ ৬০ হাজার ইয়াবাসহ টেকনাফে মিয়ানমারের দুই নাগরিক আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৫ পি.এম


৫ লাখ ৬০ হাজার ইয়াবাসহ টেকনাফে মিয়ানমারের দুই নাগরিক আটক

কক্সবাজারের টেকনাফে ৫ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‌্যাব-১৫। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২০ কোটি টাকা।

রবিবার (২ আগস্ট) বিকেলে কক্সবাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-১৫-এর ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান এসব তথ্য জানান। র‌্যাব কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে নাফ নদীপথে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে কয়েকজন পাচারকারী বাংলাদেশে প্রবেশ করেছে। এর ভিত্তিতে, র‌্যাব-১৫-এর টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, মৃত নাজির আহম্মেদের ছেলে ফজল করিমের মাছের ঘেরের দক্ষিণ পাশে ধানের ছড়া খালের কাঁচা সড়কে অভিযান চালানোর সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময়, র‌্যাব সদস্যরা তাঁদের ধাওয়া করে সাঁতরে আটক করেন।

আটক ব্যক্তিরা হলেন—মিয়ানমারের পিন্ডিসং জেলার সুলিয়া পাড়ার আব্দুল আলীর ছেলে করিম আলী (৩২) এবং মন্ডু ধলিয়া পাড়ার সৈয়দ হোসেনের ছেলে হাসান আরাফ (৪৪)। পরে, তাঁদের সঙ্গে থাকা দুটি বস্তায় তল্লাশি চালিয়ে ৫ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই ব্যক্তি নিজেদের মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১৫ জানিয়েছে, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩১ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৫ পি.এম


মিরপুরে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩১ জন গ্রেপ্তার

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানার পুলিশ।

রবিবার (২ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছে।

মিরপুর মডেল থানার বরাত অনুযায়ী, রোববারের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালানো হয় এবং এতে ৩১ জন গ্রেপ্তার হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা রয়েছেন।

ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন— আব্দুর রহমান (৪৮), আতিকুর রহমান শাওন (২২), মাহারুব ইসলাম শুভ (১৮), নিখল (২৫), শাহ (২২), নাদিম (২০), ইউসুফ আলী (৩৮), মোজেম্মেল (২২), সাব্বির সরদার (২১), আব্দুল্লাহ (৪৪), রিপন (৩০), টোকন হোসেন (৩৪), বিল্লাল ইসলাম (৩৬), বিপ্লব (২৩), রুবি বেগ (৩৭), সম্রাট (২৪), সুমন (২২), আরিফ হোসেন (২১), জাকির আলম (২৮), শাহাদৎ (২৫), মনির সরদার (২৯), ইকবাল হোসেন রতন (৩৫), নূরু (৩৫), ইমরান (৩৫), সানা উদ্দিন (২১), সুমন (২২), হাসানাইন আহমেদ রমন (২৬), ওয়াসিম (৩৫), সোনিয়া আক্তার ওরফে সুমিয়া (৩০), মনির শেখ (৩৮) এবং মাসিন ইসলাম (২৫)।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%