প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউডের অভিনেতা ইমরান খানকে ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) পক্ষ থেকে প্রদত্ত ভারত ছাড়ার নোটিশের কার্যকারিতা আপাতত স্থগিত করেছে বোম্বে হাইকোর্ট। অভিনেতা আদালতে নোটিশটি চ্যালেঞ্জ করার পর এই নির্দেশনা প্রদান করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভের রিপোর্ট অনুযায়ী, ককরোচ জনতা পার্টির (সিজেপি) সরকারবিরোধী বিক্ষোভে অংশগ্রহণের ‘অপরাধে’ ইমরান খানকে আগামীকাল বুধবারের (২৮ অক্টোবর) মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে বোম্বে হাইকোর্টের আপাতত স্থগিতাদেশের ফলে নায়ককে এখন ভারত ত্যাগ করতে হচ্ছে না।
মঙ্গলবার (২৭ অক্টোবর) আদালতের এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের নাগরিক ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারী ইমরান খান স্বস্তি পেয়েছেন। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ২ নভেম্বর মামলার পরবর্তী শুনানি পর্যন্ত অভিনেতার বিরুদ্ধে এ নোটিশের ভিত্তিতে কোনো জোরপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে না।
বার অ্যান্ড বেঞ্চের প্রতিবেদনের ভিত্তিতে, প্রধান বিচারপতি মহেশ চন্দ্র ত্রিপাঠি এবং বিচারপতি অদ্বৈত শেঠনাকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চে আজ মামলাটির শুনানির সময় নায়কের ভারত ছাড়ার নোটিশের কার্যকারিতা আপাতত স্থগিত করা হয়। শুনানিতে বোম্বে হাইকোর্ট জানায়, ইমরানের দায়ের করা মামলার পরবর্তী শুনানি আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন