০৭:১০ পি.এম
মাদারীপুরের শিবচরে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে ১০ বছরের জুনায়েদ খালাসির মৃত্যু ঘটে।
এটি ঘটে সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে শিবচর উপজেলা চত্বরের পুকুরে। মৃত জুনায়েদ মুন্সিগঞ্জের লৌহজং এলাকার ওবায়দুল খালাসির ছেলে এবং তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে শিবচরে ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে রিফাত, জুনায়েদ, মিতুল, অয়নসহ পাঁচ বন্ধু মিলে শিবচর উপজেলা চত্বরের পুকুরে গোসল করতে যায়। পুকুরপাড়ে থাকা অবস্থায় হঠাৎ করে জুনায়েদ ও রিফাত পা পিছলে পানিতে তলিয়ে যায়। বাকি বন্ধুদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে রিফাতকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে। অনেক খোঁজাখুঁজির পর বিকেলে ৪টার দিকে জুনায়েদকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় এবং শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক নাগরিক হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আল আমিন মন্তব্য করেন, "দীর্ঘসময় পানিতে ডুবে থাকার কারণেই জুনায়েতের মৃত্যু হয়েছে।"
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, শিশুর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন