প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মন্তব্য করেছেন যে, নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড একটি কার্যকরী ভূমিকা পালন করছে। তিনি উল্লেখ করেন, ‘অভ্যুত্থান ও রাজনৈতিক পটপরিবর্তন ঘটলেও সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি পায়নি।
নতুন নারী নেতৃত্বও নিজেদের অধিকার নিয়ে এখনো তেমন সক্রিয় নয়।’ আজ বৃহস্পতিবার দুপুরে সিডও দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদের সেমিনারে তিনি এই মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী নারীর অবদান বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে অপরিসীম বলে উল্লেখ করেন এবং বলেন, সামাজিকভাবে নারীর অবস্থান কখনোই কাঙ্ক্ষিতভাবে উন্নত হয়নি। বর্তমান সরকার নারীর সমঅধিকার, ক্ষমতায়ন ও মর্যাদা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।
অনুষ্ঠানে বক্তারা সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আরো আন্তরিক হওয়ার আহ্বান জানান। তারা নারীর সমঅধিকারকে সুযোগ বা অনুদান হিসেবে নয়, বরং মৌলিক অধিকার হিসেবে দেখার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন