প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে, ইরানের সঙ্গে সাম্প্রতিক সামরিক উত্তেজনা খুব শিগগিরই শেষ হবে। এটি তিনি বুধবার তুরস্কের আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের সামনে তুলে ধরেন। ট্রাম্প দীর্ঘ মেয়াদে সংঘাত চান না বলেও জানিয়েছেন।
হরমুজ প্রণালি সম্পর্কিত সাংবাদিকদের জিজ্ঞাসার জবাবে ট্রাম্প বলেছেন, উত্তেজনা থেমে গেলে এই অঞ্চল অধিক নিরাপদ হয়ে যাবে। তিনি উল্লেখ করেছেন যে, হরমোজ প্রণালি দিয়ে স্বাধীনভাবে তেলবাহী জাহাজ চলাচল করতে পারছে না। তিনি জানান, ‘এই জলপথ হবে সহজ ও বাধাহীন। আর এটা হবে খুব শিগগিরই।’
এছাড়া, এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরান যদি হরমুজ প্রণালিতে কোনো জাহাজে হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র তার জবাবে ২০ গুণ বেশি শক্তি নিয়ে পাল্টা হামলা করবে। ট্রাম্প একই সঙ্গে সংঘাত এবং উত্তেজনার অবসানে ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা নিয়ে মন্তব্য করেন, যা তিনি ‘সময়ের অপচয়’ বলে অভিহিত করেছেন। তার এও দাবি রয়েছে যে, ইরান চুক্তির যোগ্য কি না, তা নিয়ে তার সন্দেহ রয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন